cpnew
২ অক্টোবর ২০২৫, ৩:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৩ জন

ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ৩, আহত বহু

ফেনীর দাগনভূঞা উপজেলায় সিলোনীয়া বাজারে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কাভার্ডভ্যানের সঙ্গে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এতে বহু আহত হয়েছেন।

সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে পৌঁছালে বাসটি সেখানে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত হয়েছে। তারা হলেন শামিম আরা বেগম (খুশিপুর, দাগনভুঞা) এবং মো. শ্রাবণ (দক্ষিণ জায়লস্কর)।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন জান্নাত আক্তার বৃষ্টি, তামিম, আফিয়া, সাহাব উদ্দিন, নাফসি, আব্দুল্লাহ এবং খোদেজা বেগম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠিয়েছেন।

ফেনীর দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০