cpnew
২ অক্টোবর ২০২৫, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৯ জন

গাজা ফ্লোটিলায় ইসরায়েলি হানা: দেশে দেশে বিক্ষোভ

অবরুদ্ধ গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌ বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের ১৩টি নৌযান জব্দ করেছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে ২০০ জনকে। এই ঘটনা দেশে দেশে বিক্ষোভের জ্বালানি হয়ে দাঁড়িয়েছে।

আলজাজিরা জানিয়েছে, গাজার উদ্দেশ্যে রওনা হওয়া এই নৌকার বহরে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের অধিকারকর্মী, রাজনীতিক, কূটনীতিক এবং জলবায়ু কর্মী, যারা মানবিক সহায়তা বহন করছিলেন। ইসরায়েলের এই অভিযানকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ত্রাণ বহরের নিরাপত্তা এবং গাজার জনগণের জন্য ন্যায়ের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন:

বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন, তারা যেন অবিলম্বে পদক্ষেপ নিয়ে ফিলিস্তিনে মানবিক সঙ্কট রোধে কার্যকর ভূমিকা রাখে।

ইতালি: বুধবার রাতে নৌবহর আটকানোর খবর ছড়িয়ে পড়ার পর ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর রয়টার্সের।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নেপলসে বিক্ষোভকারীরা প্রধান রেলস্টেশনে প্রবেশ করে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। রোমের টার্মিনি রেলস্টেশনের প্রবেশমুখে বিক্ষোভকারীরা জড়ো হলে পুলিশ পুরো স্টেশন ঘিরে ফেলে। এছাড়া, স্কুল বন্ধ করা হয়েছে। বন্দর ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করা হচ্ছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ইতালীয় প্রতিনিধিদলও রয়েছে। এতে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান অংশ নিয়েছে, যেখানে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন।

আর্জেন্টিনা: বুধবার রাতে ভূমধ্যসাগরে গাজা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ওই নৌযানগুলোয় ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। এ ঘটনার প্রতিবাদে আর্জেন্টিনার রাজধানীতে বিক্ষোভ হয়েছে। বিভিন্ন সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে ত্রাণ বহর আটকানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযান জব্দের খবরে বিক্ষোভ করা হয় আর্জেন্টিনায়

বিক্ষোভকারীরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ত্রাণ বহরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন।

তুরস্ক: ইসরায়েলের হামলার প্রতিবাদে ইস্তানবুলে অবস্থিত মার্কিন কনসুলেটের সামনে জড়ো হয়েছে শত শত বিক্ষোভকারী।

ঘটনাস্থল থেকে দেশটির গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বিক্ষোভকারীরা স্লোগান দিয়েছে, গাজার ফিলিস্তিনিদের জন্য দোয়া করছেন। সেখানে হামলাকে তারা গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন এবং এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।

মালয়েশিয়া: ফ্লোটিলার ওপর ইসরায়েলের অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মালয়েশিয়াতেও। এই বিক্ষোভে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও সংহতি প্রকাশ করেছেন।

অন্তত আটজন মালয়েশিয়ান স্বেচ্ছাসেবী এই ফ্লোটিলার অংশ হয়েছেন।

এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আমি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ওপর ইসরায়েলের অভিযানকে সর্বোচ্চ কঠোরতার সঙ্গে নিন্দা জানাচ্ছি। এই জাহাজগুলোতে সশস্ত্র নয় এমন বেসামরিক এবং গাজার জন্য জীবন রক্ষাকারী মানবিক সরবরাহ বহন করা হচ্ছিল, তবু তাদের মোকাবিলা করা হয়েছে ভয় দেখানো এবং চাপ প্রয়োগের মাধ্যমে।”

ফ্লোটিলার মিশনে অংশ নেওয়া মালয়েশিয়ান স্বেচ্ছাসেবীদের মধ্যে রয়েছে গায়কী জিজি কিরানা, যিনি একটি ভিডিও প্রকাশ করেছেন যাতে দেখানো হয়েছে কীভাবে ইসরায়েলি বাহিনী তাদের আটক করেছে।

“সকল বৈধ ও আইনসঙ্গত উপায়ে” মালয়েশিয়ানদের আটক প্রক্রিয়ার জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে বাধ্য করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিন দেশটির প্রধানমন্ত্রী।

১৩টি নৌযান থামিয়ে দিলেও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী অন্য ৩০টি নৌযান ইসরায়েলি বাহিনীর বাধা উপেক্ষা করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০