সিপিএন ডেস্ক
৫ অক্টোবর ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৪ জন

আ: লীগকে বিচারের মুখোমুখি করতে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই: চিফ প্রসিকিউটর

দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরই মধ্যে আওয়ামী লীগসহ ১৪ দলের বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই-বাছাই শুরু হয়েছে বলেও জানান তিনি।

জুলাই-আগস্টের আন্দোলনে হত্যাযজ্ঞের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে গত এক বছরে জলঘোলা কম হয়নি। দলের বিচারের সুযোগ তৈরিতে সংশোধন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এরপরও আওয়ামী লীগ ও তাদের শরিক দলগুলোর বিচার চেয়ে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের করা আবেদন এক বছর ধরে ফাইলবন্দি।

রোববার (৫ অক্টোবর) ট্রাইব্যুনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে, খুব শিগগিরই আনুষ্ঠানিক তদন্তেও নামবেন তারা।

আরও পড়ুন: 

এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জে তিনজনকে হত্যার মামলায় সাবেক এমপি জান্নাত আর হেনরিসহ তিনজনকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল–১। আর ট্রাইব্যুনাল ২–এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। চারজনই পলাতক।

এছাড়া, গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, গুমসহ আলোচিত বেশ কয়েকটি মামলার তদন্ত এখন শেষ পর্যায়ে। চলতি সপ্তাহের মধ্যেই তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার আশা তাদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০