সিপিএন ডেস্ক
৬ অক্টোবর ২০২৫, ১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৪ জন

বাংলাদেশে নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার সঙ্গেই কাজ করবে দিল্লি

বাংলাদেশের জাতীয় নির্বাচনে যেই সরকার গঠন করুক, ক্ষমতায় আসুক, তার সঙ্গে কাজ করবে নয়াদিল্লি। বাংলাদেশের মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচিত করতে পারে, সেটাই ভারতের প্রত্যাশা— বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৬ অক্টোবর) দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন বিক্রম মিশ্রি।

তিনি বলেন, বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় ভারত। অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে, তা নির্ধারণের দায়িত্ব বাংলাদেশের অথরিটি, সাধারণ মানুষ ও সিভিল সোসাইটির। নির্বাচন সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে সেটাই মাথায় রেখে বাংলাদেশ নিজের নির্বাচন আয়োজন করবে।

আরও পড়ুন

ভারতের পররাষ্ট্র সচিব উল্লেখ করেন, বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যেই প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধের বিষয়ে বিক্রম মিশ্রি বলেন, এটি একটি আইনি ও বিচারিক বিষয়। এই মুহূর্তে এর বেশি মন্তব্য করা উপযুক্ত নয়।

তিনি দুদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক শক্তিশালী সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও ঐতিহাসিক ভিত্তিতে গঠিত। এই সম্পর্কের ভিত্তিতে রাজনৈতিক বা ভূ-রাষ্ট্রীয় পরিবর্তন আসলেও সম্পর্ক টেকসই থাকবে। আমরা সবসময় উভয় দেশের জনগণের মানসিকতা ও সুবিধাজনক পরিবেশ বিবেচনা করে সহযোগিতা চালিয়ে আসছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০