সিপিএন ডেস্ক
১৫ অক্টোবর ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৩ জন

ডিজিটাল পেমেন্ট সার্ভিস পরিচালনার অনুমোদন পেল রবির স্মার্ট পে

রবি আজিয়াটা পিএলসি তাদের নতুন গঠিত সহযোগী প্রতিষ্ঠান স্মার্টপে লিমিটেড -এর মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সেবা পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে। সোমবার (১৪ অক্টোবর) এক ঘোষণায় রবি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক স্মার্টপে লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে পরিচালনার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) জারি করেছে।

সম্পূর্ণভাবে রবির সাবসিডিয়ারির মালিকানাধীন এই নতুন প্রতিষ্ঠানটি দেশের ফিনটেক খাতে ইলেকট্রনিক পেমেন্ট সল্যুশন প্রদান করবে। এর মধ্যে থাকবে বিল পরিশোধ, ইউটিলিটি সার্ভিস পেমেন্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট ডিজিটাল লেনদেন সেবা।

আরও পড়ুন

রবির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এতদিন পর্যন্ত মোবাইল অপারেটরটি তাদের বিদ্যমান ‘রবি ক্যাশ’ অ্যাপের মাধ্যমে সীমিত পরিসরে ডিজিটাল পেমেন্ট সুবিধা দিয়ে আসছিল।

তিনি বলেন, “গ্রাহকরা মোবাইল রিচার্জ, বিল পরিশোধ, এমনকি ট্রেনের টিকিট কিনতেও পারতেন। তবে ক্যাশ আউট বা অন্য অপারেটরে টাকা স্থানান্তর করার অনুমতি ছিল না। বাংলাদেশ ব্যাংক আমাদের পরামর্শ দেয়—এ ধরনের সেবা চালিয়ে যেতে হলে একটি আলাদা লাইসেন্সধারী প্রতিষ্ঠান গঠন করতে হবে। সেই পরামর্শ অনুযায়ী আমরা স্মার্ট পে গঠন করেছি।”

রবি, যেটি একসময় একটেল নামে পরিচিত ছিল, ১৯৯৭ সালে টেলিকম মালয়েশিয়া ইন্টারন্যাশনাল (বাংলাদেশ) নামে গঠিত হয়। পরে ২০১০ সালে এয়ারটেল বাংলাদেশের সঙ্গে একীভূত হয়ে রবিতে রিব্র্যান্ডিং করে।

বর্তমানে কোম্পানিটির ৬১.৮২% শেয়ার মালিক মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ, ২৮.১৮% ভারতীয় প্রতিষ্ঠান ভারতী এয়ারটেল এবং বাকি ১০% সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

রবি ২০২০ সালের ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) হিসেবে রেকর্ড করেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০