সিপিএন ডেস্ক
২১ অক্টোবর ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৩ জন

বিইউপি ছাত্রীকে ধর্ষণ: বিপ্লব রোজারিও ২ দিনের রিমান্ডে

সাভারে বাসায় ফেরার পথে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক সাবেক শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় বিপ্লব রোজারিওর দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকার একটি আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন।

গত সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে মামলার সবশেষ অভিযুক্ত বিপ্লব রোজারিওকে গ্রেফতার করে র‍্যাব-৪-এর একটি দল।

এর আগে গত ১৮ অক্টোবর এই মামলার অন্যতম অভিযুক্ত মিঠু বিশ্বাসকে এবং ১৯ অক্টোবর প্রধান অভিযুক্ত সোহেল রোজারিওকে গ্রেফতার করে জেলা ও ডিবি পুলিশ। এদের মধ্যে ১৯ অক্টোবর তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ মিঠু বিশ্বাসকে দুদিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন। আর ২০ অক্টোবর ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিন অভিযুক্ত সোহেলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: বিইউপি ছাত্রীকে ধর্ষণ, আসামি মিঠুর ২ দিনের রিমান্ড

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী ওই এলাকার এক শিশুশিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন। এ সময় প্রধান অভিযুক্ত সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিওর সহযোগিতায় ভুক্তভোগীকে নিজ বাসায় নিয়ে ধর্ষণ করেন।

এ ঘটনায় ১৬ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০