সিপিএন ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৯ জন

জলবায়ু পরিবর্তনের প্রভাব, আইসল্যান্ডে প্রথমবার পাওয়া গেল মশা

আইসল্যান্ডের পরিবেশ বৈশ্বিক উষ্ণায়নের কারণে পোকামাকড়ের জন্য অনুকূল হয়ে উঠছে। ফলে দেশটিতে প্রথমবারের মতো পাওয়া গেল মশা। দ্য গার্ডিয়ান বলছে, চলতি মাস পর্যন্ত আইসল্যান্ড ছিল পৃথিবীর কয়েকটি স্থানের মধ্যে একটি, যেখানে কোনো মশা ছিল না। অন্যটি হলো অ্যান্টার্কটিকা।

পৃথিবী উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে মশার নতুন প্রজাতিও বিশ্বজুড়ে দেখা দিচ্ছে। যুক্তরাজ্যে এ বছর মিশরীয় মশার (ডিস ইজিপ্টাই) ডিম পাওয়া গেছে, আর এশীয় টাইগার মশা (এডিস এলবোপিকটাস) শনাক্ত হয়েছে কেন্ট এলাকায়। এই দুই প্রজাতিই আক্রমণাত্মক এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসের মতো উষ্ণমণ্ডলীয় রোগ ছড়াতে পারে।

আইসল্যান্ডের ন্যাচারাল সায়েন্স ইনস্টিটিউটের কীটতত্ত্ববিদ মাত্থিয়াস আলফ্রেদসন এই আবিষ্কারটি নিশ্চিত করেছেন। নাগরিক বিজ্ঞানীদের একজন তার কাছে মশাগুলো পাঠালে তিনি নিজেই সেগুলো শনাক্ত করেন।

তিনি বলেন, ‘কিডাফেল, কিওস এলাকায় কুলিসেটা অ্যানুলাটা প্রজাতির তিনটি মশা পাওয়া গেছে— দুটি স্ত্রী এবং একটি পুরুষ। এগুলো সবই সংগৃহীত হয়েছিল ‘ওয়াইন রোপিং’-এর সময় ব্যবহৃত দড়ি থেকে, যা সাধারণত প্রজাপতি আকর্ষণে ব্যবহার করা হয়।’

আরও পড়ুন

এই প্রজাতির মশা ঠাণ্ডা সহনশীল এবং শীতকালে ঘরের বেসমেন্ট বা খামারে আশ্রয় নিয়ে বেঁচে থাকতে পারে।

বিয়র্ন হ্যালটাসন, যিনি প্রথম মশাগুলো খুঁজে পান, তিনি বিষয়টি ফেসবুকের ‘ইনসেক্টস ইন আইসল্যান্ড’ গ্রুপে পোস্ট করেন। তিনি বলেন, ‘১৬ অক্টোবর সন্ধ্যায় আমি এক অদ্ভুত মাছির মতো পোকা দেখলাম লাল ওয়াইন রিবনে (পোকা ধরার ফাঁদ) । আমি সঙ্গে সঙ্গে সন্দেহ করলাম কী ঘটছে, আর দ্রুত সেটি সংগ্রহ করলাম। এটি ছিল একটি স্ত্রী মশা।’

তিনি আরও দুটি মশা ধরেন এবং সেগুলো বিজ্ঞান ইনস্টিটিউটে পাঠান, যেখানে সেগুলোর সঠিক প্রজাতি শনাক্ত করা হয়।

তবে বিজ্ঞানীরা অনেক দিন ধরেই ধারণা করে আসছিলেন যে, আইসল্যান্ডে একসময় মশা বাসা বাঁধবে, কারণ দেশটিতে রয়েছে প্রচুর প্রজনন উপযোগী স্থান। যেমন: জলাভূমি ও পুকুর। তবে কঠোর আবহাওয়ার কারণে অনেক প্রজাতির সেখানে টিকে থাকা কঠিন।

কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। আইসল্যান্ডে উষ্ণতা উত্তর গোলার্ধের গড় হারের চেয়ে চার গুণ দ্রুত বাড়ছে। দেশটির হিমবাহগুলো গলে যাচ্ছে, আর দক্ষিণের উষ্ণ অঞ্চলের মাছ— যেমন ম্যাকেরেল— এখন আইসল্যান্ডের পানিতেও ধরা পড়ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০