cpnew
১ নভেম্বর ২০২৫, ৪:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫০ জন

অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

ছীব: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের এক মন্দিরে পদদলিত হয়ে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মানুষ।

শনিবার (১ নভেম্বর) সকালে শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, একাদশী উপলক্ষ্যে মন্দিরে বিপুল ভিড় হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

মন্দির থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, শত শত নারী পূজার ঝুড়ি হাতে মন্দিরের সিঁড়িতে হুড়োহুড়ি করছেন এবং নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। পরে মন্দির প্রাঙ্গণে একাধিক মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। এক কোণে এক আহত নারীকে প্রবল কান্না করতে দেখা যায়।

আরও পড়ুন:

অজ্ঞান হয়ে পড়া বেশ কিছু নারীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাকর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বর্ণনা করে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন, ‘শ্রীকাকুলামের কাশিবুগ্গা’র ভেঙ্কটেশ্বর মন্দিরে পদদলনের এ ঘটনা গভীরভাবে নাড়া দিয়েছে। মর্মান্তিক ঘটনায় ভক্তদের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।’

তিনি বলেন, ‘মৃতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিতে আমি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।’

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও সহায়তা কার্যক্রম তদারকির নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে, মুখ্যমন্ত্রীর ছেলে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ শোক প্রকাশ করে বলেছেন, ‘এই একাদশীর দিনে আমরা গভীর শোকে নিমজ্জিত। নিহতদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। পদদলনের ঘটনায় আহতদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং আক্রান্তদের সব ধরনের সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০