সিপিএন ডেস্ক:
৩ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৮ জন

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৭

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে সাতজন নিহত এবং ১৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামিম জয়ান্দা বলেন, ‘আজ সকাল পর্যন্ত মোট ১৫০ জন আহত এবং সাতজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) অনুসারে, রোববার (২ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফের কাছে ২৮ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

আরও পড়ুন: শীতের আগমনে প্রকৃতিতে পরিবর্তনের হাওয়া

মাজার-ই-শরীফের কাছে অবস্থিত পাহাড়ি উত্তরাঞ্চলীয় প্রদেশ সামাঙ্গানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সামিম জয়ান্দা বার্তাসংস্থা রয়টার্স বলেছেন, ‘আজ সকাল পর্যন্ত মোট ১৫০ জন আহত এবং সাতজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্বাস্থ্যকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।’

তিনি বলেন, সোমবার সকাল পর্যন্ত সংগৃহীত হাসপাতালের রিপোর্টের ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান নির্ধারণ করা হয়েছে।

ইউএসজিএস তার পেজার সিস্টেমে একটি কমলা সতর্কতা জারি করেছে। এটি একটি স্বয়ংক্রিয় সিস্টেম যা ভূমিকম্পের প্রভাব সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং ইঙ্গিত দেয় যে ‘উল্লেখযোগ্য হতাহতের সম্ভাবনা রয়েছে ও দুর্যোগটি সম্ভাব্যভাবে ব্যাপক’। সিস্টেমের সতর্কতায় বলা হয়েছে, এই সতর্কতা স্তরের অতীতের ঘটনাগুলোর জন্য আঞ্চলিক বা জাতীয় স্তরের প্রতিক্রিয়া প্রয়োজন।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির প্রতিবেদন পরে জানানো হবে। নীল মসজিদের কথা উল্লেখ করে বলখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ বলেন, ভূমিকম্পে পবিত্র মাজার-ই-শরীফের কিছু অংশও ধ্বংস হয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০