সিপিএন ডেস্ক:
৬ নভেম্বর ২০২৫, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৭ জন

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় এ সংঘর্ষে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন সোহেল, রুবেল, খোরশেদ, ঈসমাইল ও সুমন। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১০টার দিকে বিএনপির একটি সভা শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের সদস্যরা তাদের ওপর গুলি চালায়। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবো: জামায়াত

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এক পুলিশ কর্মকর্তা জানান, বুধবার গভীর রাত সাড়ে ১২টার দিকে রাউজান থেকে পাঁচজন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাউজান থানার ডিউটি অফিসার বলেন, “গুলি চালনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওসি ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কারা গুলি করেছে, তা তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয়রা জানায়, আসন্ন নির্বাচনের প্রার্থিতা ও দলীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০