cpnew
৯ নভেম্বর ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭১ জন

মোহাম্মদপুরে ছিনতাই, সেনা অভিযানে গ্রেপ্তার ৪

রাজধানীর মোহাম্মদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আলোচিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূলহোতাসহ চারজনকে সেনা অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে একটি সামুরাই উদ্ধার করা হয়।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে বসিলা ফিউচার সিটি এলাকায় এ অভিযান পরিচালনা করে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা। অভিযানে গ্রেপ্তাররা হলেন– ভাইরাল ভিডিওতে দেখা মূল ছিনতাইকারী শাওন (১৯), মহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)।

আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর মোহাম্মদপুরে এক যুবকের ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওর সঙ্গে মিলিয়ে সম্ভাব্য ছিনতাইকারীদের শনাক্তে কাজ শুরু করে সেনাবাহিনী।

ভিডিও ভাইরাল হওয়ার পর শনাক্ত করা ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। সম্প্রতি তাদের একজন ঢাকায় ফিরে আসে। এ তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে আটক করা হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর এলাকায় কেউ অপরাধ করলে সে আজ হোক কিংবা কাল আইনের হাত থেকে বাঁচতে পারবে না। সাম্প্রতিক ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমের অধিকাংশ আসামিই গ্রেপ্তার হয়েছে। যারা পলাতক আছে, তাদেরও আমরা শনাক্ত করে আইনের আওতায় আনব।

গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০