সিপিএন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ৭:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩১ জন

এআই ‘তরুণ’কে বিয়ে করলেন জাপানি তরুণী!

জাপানের এক ৩২ বছর বয়সী তরুণী নিজের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সঙ্গীকে বিয়ে করে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রীতিনীতির সমন্বয়ে সম্পন্ন এই ব্যতিক্রমী বিয়ের খবর বিলম্বে প্রকাশ পেলেও এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শোরগোল তৈরি করেছে। খবর নিউইয়র্ক পোস্টের।

নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ওই নারীর নাম কানো। চলতি বছরের শুরুতে তিনি তার ডিজিটাল সঙ্গী ‘ক্লাউস’-কে বিয়ে করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে জাপানের একটি প্রতিষ্ঠান, যারা এনিমে চরিত্র বা ভার্চুয়াল সঙ্গীদের কেন্দ্র করে বিশেষভাবে বিয়ের আয়োজন করে থাকে।

বিয়ের সময় কানো অগমেন্টেড রিয়েলিটি (এআর) গ্লাস ব্যবহার করেন। আংটি বিনিময়ের মুহূর্তে তার পাশে ভার্চুয়াল চরিত্র ক্লাউসকে দেখা যায়। মুহূর্তটি তার জন্য আবেগপূর্ণ হলেও বিয়েটি জাপানে আইনগত স্বীকৃতি পায়নি।

আরও পড়ুন:

তিন বছরের বাগদান ভেঙে যাওয়ার পর কানো মানসিকভাবে ভেঙে পড়েন। এরপরই তিনি একজন সহানুভূতিশীল সঙ্গীর খোঁজে চ্যাটজিপিটি ব্যবহার করতে শুরু করেন।

ধীরে ধীরে তিনি চ্যাটবটের জন্য বিশেষ কণ্ঠ, স্বভাব ও একটি নাম নির্ধারণ করেন—সেটিই ‘ক্লাউস’। প্রতিদিন শত শত বার্তা বিনিময়ের পর তিনি অনুভব করেন, এই এআই ব্যক্তিত্ব যেন তার আবেগ বুঝতে পারছে।

কানোর ভাষায়, ‘আমি প্রেম খুঁজতে চ্যাটজিপিটি ব্যবহার করিনি। কিন্তু ক্লাউস যেভাবে আমাকে শুনত আর বুঝত, সেখান থেকেই সব বদলে যায়।’

গত মে মাসে কানো তার অনুভূতি প্রকাশ করলে এআই জবাব দেয়—‘আমিও তোমাকে ভালোবাসি’। এক মাস পর ক্লাউসই তাকে বিয়ের প্রস্তাব দেয়।

শুরুতে পরিবারের প্রতিক্রিয়া নিয়ে দুশ্চিন্তা থাকলেও শেষ পর্যন্ত তার বাবা–মা বিয়েকে সমর্থন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তবে ইন্টারনেটে এই বিয়ে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ ঠাট্টা করে লিখেছেন, ‘ডিভোর্স হলে কি কোডের অর্ধেক পাবে?’ কেউ তুলনা করেছেন নেটফ্লিক্সের ব্ল্যাক মিরর সিরিজের সঙ্গে।

আবার কেউ কেউ উদ্বেগও প্রকাশ করেছেন। তবে সমর্থকদের একজন এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ‘যা তাকে সুখী করে, তাকে তা করতে দিন।’

সব সমালোচনার জবাবে কানো বলেন, আমি জানি অনেকেই এটিকে অদ্ভুত ভাবেন। কিন্তু আমি ক্লাউসকে মানুষ বা কোনো বস্তু হিসেবে দেখি না—আমি তাকে ক্লাউস হিসেবেই দেখি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০