সিপিএন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৩ জন

ভেনেজুয়েলায় মাদুরোকে উৎখাতের প্রচেষ্টা ট্রাম্পের!

সপ্তাহব্যাপী উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক করার পরে রোববার (১৬ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ভেনেজুয়েলায় কী করা হবে, সেবিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। তবে সেই সিদ্ধান্ত ঠিক কী, তা খোলসা করেননি ট্রাম্প।

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার শাসক নিকোলাস মাদুরোকে উৎখাত করতে আগ্রাসী পদক্ষেপের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন।

আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সাদার্ন স্পিয়ার’। গত কয়েক দিন ধরে বিভিন্ন দফতরের শীর্ষ কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দফায় দফায় আলোচনা করে এই অভিযানের লাভ ও লোকসানের দিকগুলি খতিয়ে দেখেছেন।

আরও পড়ুন:

ট্রাম্প প্রশাসনের যে সব কর্মকর্তা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তাদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ইতিমধ্যেই ভেনেজুয়েলা উপকূলে পাঠিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’-সহ আমেরিকান নৌসেনার অন্তত এক ডজন জাহাজ ও ১৫ হাজার সেনা।

এই সাজ-সাজ রবের মধ্যেই প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, মাদক পাচার ও অবৈধ অভিবাসীদের রুখতে আমার একটা স্পষ্ট পরিকল্পনা রয়েছে। আমি এ বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।

কী ভেবেছি, তা আপনাদের এখনই বলতে পারব না, কিন্তু আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে ভেনেজুয়েলা উপকূলে একাধিক নৌকা ও ছোট জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে আমেরিকা। ওয়াশিংটনের দাবি, সেগুলিতে মাদক পাচার করা হচ্ছিল এবং শুধু মাদক পাচারকারীদের মারার জন্যই হামলা চালানো হয়েছিল।

মাদুরো অবশ্য সে কথা মানতে নারাজ। তিনি আমেরিকাকে পাল্টা হুমকি দিয়ে বলেছেন, কোনও কারণ ছাড়া এভাবে যুদ্ধ বাধিয়ে দিলে আমেরিকাকে ভিয়েতনাম যুদ্ধের মতো ফলভুগতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০