সিপিএন ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৩ জন

শেখ হাসিনার পক্ষ নেওয়া শিক্ষকদের চাকরিচ্যুতির আলটিমেটাম ৪ ছাত্র সংসদের

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দেওয়া শিক্ষকদের চাকরিচ্যুত করার দাবিতে কঠোর অবস্থান নিয়েছে দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) যৌথ বিবৃতিতে এই দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ, জাকসুর জিএস মো. মাজহারুল ইসলাম, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার এবং চাকসুর জিএস সাঈদ বিন হাবিব। ছাত্রসংসদগুলো আগামী ১০ কার্যদিবসের মধ্যে হাসিনার পক্ষে স্বাক্ষরকারী শিক্ষকদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আলটিমেটাম দিয়েছে।

অন্যথায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনাকে ২০২৪ সালের জুলাই বিপ্লবে ড্রোন, হেলিকপ্টার ও লেথাল অস্ত্র ব্যবহার করে ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ চালানোর নির্দেশদাতা হিসেবে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায়কে ছাত্রসংসদগুলো ‘ন্যায়বিচারের যুগান্তকারী পদক্ষেপ’ ও ‘শহীদদের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছে।

এর মধ্যেই ‘বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকবৃন্দ’ নামে একটি বিবৃতিতে শেখ হাসিনার পক্ষে অবস্থান নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রনেতারা।

তারা বলছেন, যে আদালত মানবতাবিরোধী অপরাধী হিসেবে হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তার পক্ষে দাঁড়ানো মানে সর্বোচ্চ আদালতের রায়ের প্রতি অবজ্ঞা ও জুলাই বিপ্লবের শহীদ-আহতদের প্রতি চরম অবমাননা।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, শিক্ষকদের ওই বিবৃতিতে ১০০১ জনের স্বাক্ষরের দাবি করা হলেও প্রকাশিত তালিকায় মাত্র ৬৫৯ জনের নাম রয়েছে। এ ছাড়া অনেক শিক্ষককে না জানিয়ে জালিয়াতির মাধ্যমে তাদের নাম যুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট সব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত তদন্ত করে দোষী শিক্ষকদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে ছাত্রসংসদগুলো। একইসঙ্গে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, হাসিনার পক্ষে অবস্থান নেওয়া শিক্ষকদের সব ক্লাস-পরীক্ষা বয়কট করতে এবং তাদের সামাজিক ও একাডেমিকভাবে প্রতিহত করতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০