সিপিএন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৫, ৪:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬৫ জন

এনায়েতপুর পাক দরবার শরীফের সাজ্জাদানিশীন পীর সাহেবের জানাজা ও দাফন সম্পন্ন

উপমহাদেশের অবিসংবাদিত ইসলাম প্রচারক, বাংলা ভারতের সহস্রাধিক খানকাহ, দরবার শরীফের পীরগণের পীর, হযরত মাওলানা খাজা শাহ্ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) ছাহেবের সুযোগ্য তৃতীয় সাহেবজাদা, বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফের মহামান্য সাজ্জাদানিশীন হযরত খাজা শাহ্ মুহাম্মদ কামাল উদ্দিন নূহ মিয়া (রহ:) এঁর জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

জানাজা নামাজে ইমামতি করেন টাঙ্গাইল প্যারাডাইস পাড়া দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা আব্দুল মালেক আল মুজাদ্দেদী।

আজ ২৬ নভেম্বর ২০২৫, রোজ বুধবার বাদ জোহর বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফ, সিরাজগঞ্জে জানাজা নামাজ শেষে আপন পীর ও পিতা বরেণ্য সূফী ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারক খাজা শাহ্ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) ছাহেবের মাজার শরীফ কমপ্লেক্সে উনাকে দাফন করা হয়। জানাজা নামাজে অগণিত ভক্ত, মুরিদান, আশেকান ও মুহিব্বিনদের ঢল নামে। এতে খাজা পরিবারের সদস্যগণ, খাদেমবৃন্দ, শিক্ষাদাতা, কাফেলা প্রধান, বিভিন্ন দরবার শরীফের পীর সাহেববৃন্দ, দেশ বরেণ্য বিশিষ্টজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গতকাল ২৫ নভেম্বর ২০২৫ ঈশায়ী তারিখে রাত ১১:৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওফাত লাভ কালে উনার বয়স হয়েছিলো ১০৩ বছর।

হযরত খাজা শাহ্ মুহাম্মদ কামাল উদ্দিন নূহ মিয়া (রহ:) সুদীর্ঘ তিন দশকেরও বেশি সময়কাল দরবার শরীফের সাজ্জাদানিশীনের দায়িত্ব পালন করেন। এ সময়কালে তিনি বাংলা ভারতের সহস্রাধিক খানকা দরবারের অন্যতম রাহবার হিসেবে অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা ও হেকমতের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার খেদমত আঞ্জাম দিয়েছেন।

তাঁর ইন্তেকালে বাংলা ভারতের লক্ষ লক্ষ আশেকান জাকেরান অভিভাবক হারা হয়ে পড়ে ও সর্বত্র শোকের ছায়া নেমে বসে। বিভিন্ন দরবার- খানকাহ শরীফ এবং ধর্মীয় ও সামাজিক সংগঠন উনার ইন্তেকালে শোকবার্তা দিয়েছে, সমবেদনা জ্ঞাপন করেছে।

উল্লেখ্য যে, ঐতিহাসিক ধারাবাহিকতা ও রীতি অনুসারে এই দিনেই সর্বসম্মতিক্রমে ও সমর্থনে হযরত খাজা মুহাম্মদ গোলাম মেহেদী (মা:জি:আ) বিশ্ব শান্তি মঞ্জিল, এনায়েতপুর পাক দরবার শরীফের চতুর্থ সাজ্জাদানিশীন হিসেবে আসীন হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০