সিপিএন ডেস্ক:
২৭ নভেম্বর ২০২৫, ৪:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৫ জন

শেষ মুহূর্তে এনসিপির আপত্তিতে পেছালো জোট গঠন

ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন জোট গঠনের আলোচনা থাকলেও শেষ মুহূর্তে এনসিপির আপত্তিতে আপ বাংলাদেশকে সঙ্গে না নেওয়ার সিদ্ধান্তে স্থগিত হয়ে গেছে প্রস্তাবিত রাজনৈতিক জোটের ঘোষণা। ফলে চার দলের প্রত্যাশিত জোট গঠনের উদ্যোগ পেছাতে বাধ্য হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শহীদ আবু সাঈদ কনভেনশনে নতুন জোটের আত্মপ্রকাশ নিয়ে বৈঠকে হওয়ার কথা থাকলেও সকালে সেটি স্থগিত করা হয়।

এ প্রসঙ্গে এবি পার্টির সহ দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু বলেন, বৈঠক স্থগিত করা হয়েছে। আমরা পরবর্তীতে জানিয়ে দেব। এটা হঠাৎ করে মাঝরাতে স্থগিত হয়েছে। আমাদের শরিক যারা, তাদের ভেতরে ডিসকাশনের কিছু বিষয় আছে৷ এনসিপির অনেক জুনিয়র নেতারা আছে, বোঝার জায়গা আছে, এই জায়গা থেকে আমরা একটু দেরি করছি৷

তিনি বলেন, এনসিপি আপ বাংলাদেশকে নিতে চাচ্ছে না৷ তাদের নিজেদের মধ্যে কোন্দল আছে৷ জোট হবে তবে একটু দেরি হচ্ছে৷

নতুন জোট গঠনে আলোচনার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। এই চার দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশের কথা ছিলো আজ। তবে সেই বৈঠক ভেস্তে গেছে।

এনসিপির একটি সূত্র জানিয়েছে, গতকাল রাতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকের আলোচনায় আপ বাংলাদেশকে জোটে নিতে রাজি হয়নি দলের একাংশ। জোটে আপ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি বৈঠকে পাস করাতে পারেনি এনসিপি৷ তাই আপাতত জোটের আলোচনা পিছিয়ে গেছে৷

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, গতকাল রাতের বৈঠকে এনসিপির কয়েকজন নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চায়নি৷ শেষ এনসিপি সিদ্ধান্ত নিয়েছে আপ বাংলাদেশকে নিয়ে জোট করবে না৷ এখন জোট সম্ভাবনার অন্য দল যদি বলে তারা আপ বাংলাদেশ ছাড়া জোট করবে না! তাহলে তো জোট অনিশ্চয়তার মধ্যে পড়বে৷ এজন্য আলোচনা চলছে৷ আপাতত আজকের বৈঠক হচ্ছে না৷

ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জোটগঠন প্রক্রিয়া পিছিয়েছে। আলাপ-আলোচনা চলছে। কনফার্ম হলে জানাতে পারবো।

এনসিপি নাকি আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চায় না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০