সিপিএন ডেস্ক:
৩ ডিসেম্বর ২০২৫, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৪ জন

২০২৭ সালের মধ্যে রাশিয়ার গ্যাস আমদানি বন্ধ করবে ইইউ

২০২৭ সালের মধ্যে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস আমদানি বন্ধ করার জন্য একটি অস্থায়ী চুক্তিতে সম্মত হয়েছে ইউরোপীয় কাউন্সিল এবং ইউরোপীয় পার্লামেন্ট। বুধবার (৩ ডিসেম্বর) কাউন্সিলের জারি করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘এই প্রবিধান রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং পাইপলাইন গ্যাস আমদানির ওপর আইনত বাধ্যতামূলক, ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রবর্তন করবে। যথাক্রমে ২০২৬ সালের শেষ এবং ২০২৭ সালের শরৎকাল থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা (কার্যকর হবে)।’

এই অস্থায়ী চুক্তির লক্ষ্য হলো একটি ‘স্থিতিস্থাপক’ এবং ‘স্বাধীন’ ইউরোপীয় জ্বালানি বাজার তৈরি করা।

আরও পড়ুন

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সহ-আইনপ্রণেতারা নিশ্চিত করেছেন, নিয়ম কার্যকর হওয়ার ছয় সপ্তাহ পর থেকে রাশিয়ান পাইপলাইন গ্যাস এবং এলএনজি আমদানি নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে বিদ্যমান চুক্তির জন্য একটি ট্রানজিশন পিরিয়ড বজায় রাখা হবে।’

এই প্রবিধান অনুসারে সমস্ত সদস্য রাষ্ট্রকে জাতীয় বৈচিত্র্য পরিকল্পনা জমা দিতে হবে, যাতে তারা কীভাবে গ্যাস সরবরাহ বৈচিত্র্যময় করবে এবং তারা কী কী চ্যালেঞ্জর মুখে পড়বে – তা বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। এর লক্ষ্য হলো সময়সীমার মধ্যে সমস্ত রাশিয়ান গ্যাস আমদানি বন্ধ করা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘একই সঙ্গে চুক্তিটি কমিশনের তত্ত্বাবধানকে শক্তিশালী করে। সদস্য রাষ্ট্রগুলোকে নিয়ম কার্যকর হওয়ার এক মাসের মধ্যে কমিশনকে অবহিত করতে হবে যে, তাদের রাশিয়ান গ্যাস সরবরাহ চুক্তি আছে কিনা বা জাতীয় আইনি নিষেধাজ্ঞা আছে কিনা।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০