সিপিএন ডেস্ক:
১৩ ডিসেম্বর ২০২৫, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১০ জন

ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পৌর এলাকার গোবিন্দল নতুন বাজারে অগ্নিকাণ্ডে হার্ডওয়ার, সেলুন, লন্ড্রির দোকানসহ ৩টি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার পৌরসভার গোবিন্ধল নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল কাদের জানান, শুক্রবার রাতে প্রতিদিনের মত ব্যবসা পরিচালনা করে দোকান বন্ধ করে বাড়ি যাই। হঠাৎ রাত দেড়টার দিকে বাজারের পাহারাদার আমার দোকানে আগুন লেগেছে বলে খবর দেয়। আমি দ্রুত দোকানে গিয়ে স্থানীয় লোকজন নিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় সিংগাইর ফায়ার সার্ভিসে খবর দেই। ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ৩টি দোকান সম্পূর্ন পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রন এনে বাজারে অন্যন্য ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করেন। প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল আগুনে পুড়ে ক্ষতি সাধিত হয়ে নি:স্ব হয়ে গেছেন বলে ভুক্তভোগীর দাবি।

আরও পড়ুন

উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মহিবুবুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি এবং বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করতে পেরেছি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

এ ব্যাপার সদ্য যোগদান করা সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান দেখে উপজেলা প্রশাসনের সহযোগীতা থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০