সিপিএন ডেক্স
১১ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৩ জন

দয়া ধরে ভেসে বেচেঁ ফেরার গল্প শোনালেন জেলে আলামিন

উত্তাল বঙ্গোপসাগরে টানা তিন দিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অবশেষে জীবিত উদ্ধার হয়েছেন জেলে আল আমিন হাওলাদার (৪২)। একটি ছোট ফিশিং বয়া আঁকড়ে ধরে ঢেউয়ের সঙ্গে লড়াই করে গত বুধবার সন্ধ্যায় ভোলার ঢালচর নদ এলাকা থেকে তিনি উদ্ধার পান। তবে চোখের সামনে সহকর্মীদের লাশ ভেসে যেতে দেখার ট্রমা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে তাঁকে।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইছাদী গ্রামের বাসিন্দা আল আমিন বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকায় এবং অতিরিক্ত লবণাক্ত পানি পেটে ঢোকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

 

যেভাবে দুর্ঘটনাটি ঘটে:

গত রোববার রাত ১০টার দিকে পায়রা সমুদ্রবন্দরের পূর্ব-দক্ষিণে গভীর বঙ্গোপসাগরে ১১ জন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার আকস্মিক ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। আল আমিনসহ ৮ জন ট্রলারের বাইরে থাকায় তাৎক্ষণিক পানিতে ভেসে থাকতে পারলেও, কেবিনের ভেতরে থাকা ফোরকান হাওলাদার, তাঁর ছেলে সায়েম এবং এবাদুল বের হতে পারেননি।

 

সাগরে বেঁচে থাকার লড়াই:

উদ্ধার হওয়া আল আমিন জানান, দুর্ঘটনার পর তীব্র ঢেউয়ের কারণে ট্রলারমালিক এমাদুলসহ পাঁচজন তাঁদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তিনি (আল আমিন), হারুন ও আকাশ একটি বয়া ও ট্রলারের ভাঙা অংশ ধরে ভেসে থাকেন। দুই দিন পর কেবিন থেকে ফোরকান ও এবাদুলের মরদেহ বের হয়ে সাগরে ভেসে যেতে দেখেন তাঁরা।

একপর্যায়ে হারুন ও আকাশের কাছ থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়েন আল আমিন। এরপর স্রেফ একটি ছোট ফিশিং বয়া পেটের নিচে চেপে ধরে, ক্ষুধা-পিপাসায় জ্ঞান হারানোর উপক্রম নিয়েও সাগরে ভাসতে থাকেন তিনি। বুধবার সন্ধ্যায় ভোলার ঢালচর এলাকায় স্থানীয় জেলে দুলাল মাঝি তাঁকে উদ্ধার করে চরফ্যাশনে নিয়ে যান। সেখান থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে পটুয়াখালীতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার ও নিখোঁজের বর্তমান পরিস্থিতি:

ট্রলারডুবির পর গত সোমবার ট্রলারমালিক এমাদুলসহ ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। সর্বশেষ আল আমিনকে উদ্ধারের পর এখন পর্যন্ত হারুন, আকাশ, ফোরকান, সায়েম ও এবাদুলসহ ৫ জন নিখোঁজ রয়েছেন।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক জানান, উদ্ধার ও নিখোঁজ জেলেদের পরিবারকে ইতিমধ্যে আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড ও নৌবাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০