নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৫ জন

সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে

ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপ আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা হবে। পর্যটন মৌসুম চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তবে পরিবেশ রক্ষা ও দ্বীপের ভারসাম্য বজায় রাখতে এবার প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবেশের অনুমতি পাবেন। প্রথম দুই মাসে সেন্টমার্টিনে রাত্রিযাপন করা যাবে না।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

উপদেষ্টা জানান, সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এটি পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে পরিচালিত হবে। চার মাসের জন্য দ্বীপ খুলে দেওয়া হবে, কিন্তু জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকরা রাত্রিযাপন করতে পারবেন।

এর আগে সেন্টমার্টিনে ভ্রমণ ও অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নেতৃত্বে যৌথ কমিটি গঠন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পর্যটকদের নিবন্ধনসহ নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার নয় মাসের জন্য ভ্রমণ বন্ধের সিদ্ধান্ত দিয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০