
উত্তর কোরিয়ায় সাম্প্রতিক নির্বাচনে দেশটির সর্বোচ্চ নেতা Kim Jong Un বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বলে রাষ্ট্রীয় সূত্রে জানানো হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি প্রায় ৯৯.৯৩ শতাংশ ভোট পেয়েছেন।
রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমের দাবি, নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় শতভাগ এবং জনগণ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছেন। তাদের মতে, দেশটিতে একদলীয় শাসনব্যবস্থা চালু থাকায় ভোটারদের সামনে কার্যত বিকল্প প্রার্থী থাকে না।
বিশ্লেষকদের মতে, এ ধরনের ফলাফল দেশটির রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, যেখানে ক্ষমতাসীন নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশই মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়।
মন্তব্য করুন