সিপিএন ডেস্ক
৪ অক্টোবর ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬২ জন

রোহিতকে সরিয়ে নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল ভারত

ভারতের ওয়ানডে ক্রিকেটে এলো বড় পরিবর্তন। বর্তমান অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হলো অধিনায়কত্ব থেকে, আর তার জায়গায় নেতৃত্বের ভার তুলে দেওয়া হলো তরুণ শুভমান গিলের হাতে। শনিবার (৪ অক্টোবর) অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণার সময় এ সিদ্ধান্ত জানালেন প্রধান নির্বাচক অজিত আগারকার।

অক্টোবরের ১৯ তারিখ থেকে পার্থে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, আর সেখান থেকেই ভারতকে নেতৃত্ব দিতে দেখা যাবে ২৬ বছর বয়সী গিলকে। ভবিষ্যতের পরিকল্পনা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় ভারতকে সামনে থেকে নেতৃত্ব দেবেন শুভমান গিল—এই রূপরেখাই আঁকছে বোর্ড।

গিল এখন একসঙ্গে দুই ফরম্যাটে (টেস্ট ও ওয়ানডে) অধিনায়ক, আর টি-টোয়েন্টিতে তিনি সহ-অধিনায়ক। এ বছরের শুরুতে রোহিত টেস্ট থেকে অবসরের পরই গিলকে সেই ফরম্যাটে নেতৃত্ব দেওয়া হয়েছিল। এবার ওয়ানডেতেও তার কাঁধেই ভরসা রাখছে ভারতীয় ক্রিকেট।

নির্বাচক কমিটি সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে আলোচনা করেছে। অন্যদিকে রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে ছিলেন দারুণ মনোযোগী। মুম্বাইয়ে সাবেক সহকারী কোচ অভিষেক নায়ারের সঙ্গে ঘাম ঝরিয়ে ফিটনেস ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। সাম্প্রতিক ছবিতেই দেখা গেছে, রোহিত ওজন কমিয়ে নতুন উদ্যমে মাঠে নামার জন্য প্রস্তুত।

আরো পড়ুন:

এই সিরিজে গিলের ডেপুটি হবেন মুম্বাইয়ের ব্যাটার শ্রেয়াস আইয়ার, যিনি আইপিএলে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে নির্বাচকদের আস্থা অর্জন করেছেন।

অবশ্য অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে রয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিও। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতার পর এই প্রথমবার জাতীয় দলে ফিরছেন তারা। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের এক অনন্য মিশ্রণ নিয়েই নামছে ভারত।

রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বরে বিরাট কোহলিকে সরিয়ে ভারতের ওয়ানডে অধিনায়ক হন। সেই থেকে ৫৬টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, যেখানে জয় এসেছে ৪২টিতে, হারের সংখ্যা মাত্র ১২। জয়ের শতাংশ দাঁড়িয়েছে ৭৫—যা তাকে ইতিমধ্যেই ভারতীয় ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক বানিয়েছে।

তার অধীনে ভারত জিতেছে ২০২৩ সালের এশিয়া কাপ ও ঐ বছরই বিশ্বকাপের ফাইনাল খেলেছে। তবে সবচেয়ে বড় অর্জন ছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের তেতো স্মৃতি থেকে গেছে।

রোহিত এখনো খেলা চালিয়ে যাবেন, তবে বোর্ড স্পষ্ট করে দিয়েছে—ভবিষ্যৎ এখন গিলের হাতে। আর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনার ঘোষণা দিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০