
কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের অরক্ষিত হাউজে পড়ে তিন বছরের এক শিশুর মৃ*ত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম শামীম (৩)। সে রমনা মডেল ইউনিয়নের ব্যাপারী পাড়া এলাকার মমিনুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য রুকনুজ্জামান স্বপন।
আরও পড়ুন:
স্থানীয়দের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের অবহে*লার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এর আগেও একই হাউজে দুই শিশু পড়ে গেলেও তারা সৌভাগ্যক্রমে বেঁচে যায়। তখন এলাকাবাসী বারবার হাউজটি সুরক্ষিত করার দাবি জানালেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি।
জানা গেছে, নির্মাণাধীন বন্দরের একটি অংশে উন্মুক্ত অবস্থায় হাউজটি ছিল, যার ভেতরে বৃষ্টির পানি জমে ছিল। সকালে খেলতে গিয়ে শামীম অসাবধান*তাবশত সেই হাউজে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির জানান, শিশুর মরদে*হের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। বাদীর অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন