সাতক্ষীরা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৫, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫৪ জন

মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় মাদক মামলায় এক নারী মাদক ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালত।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিল।

আরও পড়ুন:

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি খাদিজা বেগম সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ২০০১ সালের ২১ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে শহরের নারিকেলতলা এলাকা থেকে ১১০ ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী খাদিজা বেগমকে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার বিচারের জন্য উক্ত আদালতে প্রেরিত হলে মামলার প্রয়োজনীয় নথিপত্র ও সাক্ষ্য পর্যালোচনার ভিত্তিতে আসামি খাদিজা বেগমকে দোষী সাব্যস্ত করে উল্লেখিত সাজা প্রদান করেন।

সরকার পক্ষে মামলাটি পরিচালনাকারী সাতক্ষীরা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০