বিনোদন ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৫ জন

প্রিয়াংকা-মহেশের নতুন সিনেমা, বাজেট হাজার কোটি

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক এসএস রাজামৌলির ‘বাহুবলী’ ও ‘আরআরআর’-এর সাফলের পর পরবর্তী সিনেমা ‘এসএসএমবি ২৯’ নিয়ে দর্শকদের মাঝে দারুণ আগ্রহ তৈরি হয়েছে। এর কারণ এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু, বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া এবং মালয়ালম তারকা পৃথ্বীরাজ সুকুমারন। এ দুই সিনেমা ইন্ডাস্ট্রির তারকা জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

ইতোমধ্যে এ সিনেমার মহরত শেষে কেনিয়ায় একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে। গত এপ্রিল মাসে শুরু হওয়া শুটিংয়ে আফ্রিকার জনপ্রিয় লোকেশন যেমন—মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলিতে গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।

শুটিংয়ের এ সময়ে পরিচালক এসএস রাজামৌলি দেখা করেন কেনিয়ার প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সচিব ও পররাষ্ট্রমন্ত্রী মুসালিয়া মুদাবাদির সঙ্গে। তিনি নিজেই সামাজিক মাধ্যমে সিনেমার টিমের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করেছেন এবং জানিয়েছেন— ‘এসএসএমবি ২৯’ সিনেমাটি ১২০ দেশে মুক্তি পাবে।

শোনা যাচ্ছে, ‘এসএসএমবি ২৯’ দুটি পর্বে মুক্তি পাবে। তবে এ বিষয়ে নির্মাতারা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।

কেনিয়ার গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ সিনেমার বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ১১৮৮ কোটি টাকা, যা এশিয়ার সিনেমার ইতিহাসে এটিই হতে যাচ্ছে অন্যতম বড় বাজেটের সিনেমা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০