নিজস্ব প্রতিবেদক:
৬ নভেম্বর ২০২৫, ৯:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১৮ জন

তাওয়াল্লাদ দিবসে মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু

ছবি: প্রতিবেদক

আজ বৃহস্পতিবার (২১ কার্তিক/৬ নভেম্বর) উপমহাদেশের প্রখ্যাত সূফি সাধক হযরত খাজা শাহ মুহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী নক্সেবন্দী মোজাদ্দাদী (কুঃছেঃআঃ)-এর ১৪০তম পবিত্র তাওয়াল্লাদ দিবস যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, আশেকান ও অনুসারীদের ঢল নামে এনায়েতপুর দরবার শরীফে।

সকালে পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আযকার, মিলাদ মাহফিল, খানা-খরচ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এরপর দরবার শরীফের ১নং গেট থেকে এক বিশেষ র‌্যালী বের হয়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সামনে প্রদক্ষিণ শেষে ২নং গেট দিয়ে দরবার প্রাঙ্গণে এসে র‌্যালীটি সমাপ্ত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম। তিনি পবিত্র মাজার শরীফ জিয়ারত করেন এবং আনুষ্ঠানিকভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার প্রচার কার্যক্রম শুরু করার ঘোষণা দেন। এসময় তিনি বলেন-

 

 

দিবসটি ঘিরে পুরো এনায়েতপুরজুড়ে ছিল ধর্মীয় অনুভূতি, শান্তির বার্তা ও আধ্যাত্মিক আবহ। একুশে কার্তিক উপলক্ষে আগত সকল আশেকান ও স্থানীয় এলাকাবাসীদের উদ্দেশ্যে দরবারের মহামান্য সাজ্জাদানশিন হুজুর হযরত খাজা কামাল উদ্দিন নূহু মিয়া (মাঃজিঃআঃ) ছাহেব,তিনি বলেন যে, নিজেরা পাপ কর্ম থেকে দুরে থাকবেন এবং অন্যকেও বিরত থাকার জন্য উৎসাহ দিবেন।

মহান আল্লাহর নিকট ক্ষমা চান, বলেন আমরা মহা পাপের পাপী, জীবনে কত জেনে না জেনে পাপ করেছি, আল্লাহ তোমার কাছে সকল পাপের ক্ষমা চাই। খাজাহুজুরের নির্দেশিত ও শেখানো শরিয়ত, তরিকত, হকিকত ও মারেফতের সমন্বয়ে যে পুর্নাঙ্গ ইসলাম সেই ইসলাম সমর্থন করে না এমন কোন গর্হিত কাজ বা কথার সাথে নিজেকে সামিল করবেন না।

খাজাহুজুর জীবদ্দশায় নিজে কখনো শরিয়ত বিরোধী কোন কাজ করেন নাই এবং তার মুরিদদেরও না করার কঠিন তাম্বী দিয়েছেন। খাজাহুজুর ফরমান, “হে তামাম দুনিয়ার মুসলমান সকল! যাঁহারা আল্লাহর উপর ঈমান আনিয়াছো তাঁহারা পাঁচ ওয়াক্ত নামায পড়। যেহেতু রাসুলুল্লাহ (সাঃ) হামেসাই নামায পড়িতেন। জেহাদের মাঠেও নামায পড়িতেন। তোমাদের পীরও পাঁচ ওয়াক্ত নামায পড়েন । কঠিন বিমারেও এক ওয়াক্ত নামায ছাড়েন নাই। তোমরাও এক ওয়াক্ত নামায ছাড়িও না। আল্লাহর নাম কাহ্হার! নামায ছাড়িলে আগুনের দড়িয়ায় ডুবাইবেন রক্ষা নাই। যদি পুরা মুসলমান হইতে চাও তাহা হইলে শরিয়তের ছোট বড় যাবতীয় হুকুম মানিয়া চল।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০