সিপিএন ডেস্ক
২০ অক্টোবর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৯ জন

অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দেকে পদায়নের প্রজ্ঞাপন ভুয়া

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দেকে (বর্তমানে সাময়িক বরখাস্ত) বরিশালের গণপূর্ত জোনে পদায়নের প্রজ্ঞাপনটিকে ভুয়া বলছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

সোমবার (২০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন

 

এতে বলা হয়, এই ভুয়া প্রজ্ঞাপনে ১৪ অক্টোবর ২০২৫ তারিখের ২৫.০০.০০০০.০১৩.১২.০০২.২২.৭৩ স্মারক নম্বর ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। এতে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ এর অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলমের জাল স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে তিনি অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ-২ এ কর্মরত।

‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় স্পষ্টভাবে জানাচ্ছে যে, এ ভুয়া বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপনের সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এটি সুস্পষ্টভাবে প্রতারণার উদ্দেশ্যে করা হয়েছে।’

এই ভুয়া ও প্রতারণামূলক বদলিপূর্বক পদায়নের প্রজ্ঞাপন সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০