মানবতার ফেরিওয়ালা ও অন্যায়ের প্রতিবাদী খ্যাত জামালপুরের জাহাঙ্গীর সেলিম। যেখানেই মানবতার বিপর্যয়ের কিংবা জনদুর্ভোগের সংবাদ পান সেখানেই ছুটে যান এই ফেরিওয়ালা তার নিঃসার্থ ও নিঃশর্ত মানবতা বিলিয়ে দিয়ে বিপর্যয়মুক্ত করতে কিংবা জনদুর্ভোগের আদ্যপান্ত কর্তৃপক্ষের বিবেচনায় আনতে। হতে পারে কোন অসুস্থ ব্যক্তির সুচিকিৎসার ব্যবস্থা করা, নয়ত সামাজিক উন্নয়নমুলক কোন কাজের সুচনা করা নয়ত দুর্নীতি বা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। তেমনি এক ঘটনা জামালপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের মুসলিমাবাদ এলাকায় মুসলিমাবাদ জামে মসজিদ হতে পরিচর্যা ক্লিনিক পর্যন্ত লিঙ্ক রোডটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সরেজমিনে দেখা যায় ময়লার স্তুপ ও জলাবদ্ধতায় রাস্তাটি দীর্ঘদিন যাবৎ পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে জনদুর্ভোগে অত্র এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে।

এমতাবস্তায় মানবতার ফেরিওয়ালা খ্যাত জাহাঙ্গীর সেলিম তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে রাস্তাটির সমস্যা ও এলাকার শত শত মানুষের দুর্ভোগের কথা লাইভে তুলে ধরেন এবং পৌর কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

তার কয়েক ঘন্টা পরই জামালপুর পৌরসভার প্রশাসক মহোদয় কর্মপাগল একজন মানুষ জনাব একেএম আব্দুল্লাহ বিন রশিদ অত্র এলাকার লোকজন নিয়ে রাতেই সদলবলে ঘটনাস্থলে হাজির হন এবং আগামি সাত দিনের মধ্যেই রাস্তাটির সংস্কার কাজ আরম্ভ করবেন এবং ৪০ দিনের মধ্যে রাস্তার সংস্কারের কাজ শেষ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পৌর প্রশাসকের ঝটিকা উপস্থিতিতে অত্র এলাকাবাসী কৃতজ্ঞতার সহিত উল্লাস প্রকাশ করেছেন এবং তাদের দুর্ভোগের কথা ও চিত্র পৌর প্রশাসকের নিকট তুলে ধরলে প্রশাসক মহোদয় দ্রুততার সহিত এই জনদুর্ভোগ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রতিশ্রুত হলে অত্র এলাকাবাসী কৃতজ্ঞচিত্তে উৎফুল্লতা প্রকাশ করেন।
ক্রীড়াবান্ধব প্রশাসক মহোদয় উপস্থিত কিশোরদের ফুটবল উপহার দেন।

এসময় জাহাঙ্গীর সেলিমসহ স্থানীয়দের মধ্যে অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন