সিপিএন ডেস্ক:
১ নভেম্বর ২০২৫, ৪:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

১০ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড চাঁপাইনবাবগঞ্জে

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের রাতভর টানা বর্ষনে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডুবে গেছে জমির পাকা, আধাপাকা ধান। কৃষি বিভাগ বলছে, গত ১০ বছরে একদিনে এমন বৃষ্টির রেকর্ড নেই চাঁপাইনবাবগঞ্জে।

শুক্রবার (৩১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শুরু হয় বৃষ্টি। কখনো মাঝারি আবার কখনো হালকা বৃষ্টি চলে রাতভর। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার পাঁচ উপজেলায় ৯৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই জেলায় গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৯১ মিলিমিটার। এতে মাঠে থাকা আমন ধান, সরিসা ও অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে।

 

আরও পড়ুন:

 

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী বলেন, গত ১০ বছরের একদিনে এতো বৃষ্টির রেকর্ড নেই চাঁপাইনবাবগঞ্জে। বৃষ্টিতে ফসলের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে। সন্ধ্যা নাগাদ প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে বলে জানান তিনি।

এদিকে রাতভর বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় চাঁপাইনবাবগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায়। শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, বাসভবন, পুলিশ সুপারের বাসভবন, নিউ মার্কেট, বড় ইন্দারামোড়, স্কুল-ক্লাব রোডসহ শহরের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বেশ কয়েকটি এলাকায় বাড়িঘরে পানি ঢুকে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১০

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১১

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১২

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৩

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৪

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৬

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৭

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৮

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৯

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

২০