সিপিএন ডেস্ক
১ নভেম্বর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭২ জন

আপনার ফোন বৈধভাবে নিবন্ধিত কি না জানবেন যেভাবে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, দেশে বর্তমানে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। ফলে এই তারিখের আগে নেটওয়ার্কে ব্যবহৃত ফোন আলাদাভাবে নিবন্ধনের কোনো প্রয়োজন নেই।

আপনার মোবাইল ফোনটি বৈধভাবে নিবন্ধিত কি না, তা এখন খুব সহজেই জানা সম্ভব।

তবে চাইলে ব্যবহারকারীরা নিজেরাই কয়েকটি সহজ ধাপে জেনে নিতে পারেন তাদের ফোনের নিবন্ধন অবস্থা। এজন্য ইন্টারনেট সংযোগেরও প্রয়োজন নেই— কয়েকটি সহজ নির্দেশনা অনুসরণ করলেই জানা যাবে ফলাফল।

কয়েক ধাপে যেভাবে যাচাই প্রক্রিয়া

ধাপ–১ : মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

ধাপ–২ : প্রদর্শিত বক্সে ফোনের ১৫-সংখ্যার IMEI নম্বর লিখে পাঠান।

ধাপ–৩ : অল্প সময়ের মধ্যেই ফিরতি এসএমএসের মাধ্যমে হ্যান্ডসেটটির হালনাগাদ নিবন্ধন অবস্থা জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন:

বিটিআরসি জানিয়েছে, যারা চাইলে এই সেবাটি neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সিটিজেন পোর্টালে লগইন করে বা মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার থেকেও নিতে পারবেন।

১৬ ডিসেম্বরের পর নতুন ফোনের জন্য আলাদা নিয়ম

১৬ ডিসেম্বরের পর যে কোনো মাধ্যম থেকে (বিক্রয় কেন্দ্র, অনলাইন বিক্রয় কেন্দ্র, ই-কমার্স সাইট ইত্যাদি) মোবাইল হ্যান্ডসেট কেনার আগে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা যাচাই করতে হবে। একইসঙ্গে নতুন কেনা হ্যান্ডসেটের রশিদও সংরক্ষণ করবেন। মোবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে।

তবে এক্ষেত্রেও কয়েকটি ধাপে বৈধতার বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ধাপ-১ : মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<space>১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখুন। উদাহরণ স্বরূপ : KYD 123456789012345।

ধাপ-২ : IMEI নম্বরটি লিখার পর ১৬০০২ নম্বরে প্রেরণ করুন।

ধাপ-৩ : ফিরতি মেসেজ এর মাধ্যমে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

অন্যদিকে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক এনইআইআর ব্যবস্থা সম্পর্কে জানিয়েছেন, এ সিস্টেম না থাকায় সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে।

তিনি বলেন, ভবিষ্যতে নতুন যেসব মোবাইল ফোন নেটওয়ার্কে যুক্ত হবে, সেগুলো প্রাথমিকভাবে সচল রেখে এনইআইআরের মাধ্যমে বৈধতা যাচাই করা হবে। বৈধ হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত থাকবে, আর অবৈধ হ্যান্ডসেট এক মাস পর নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে। তবে বিদেশ থেকে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেট বিশেষ নিবন্ধনের মাধ্যমে চালু রাখা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০