সিপিএন ডেস্ক:
১ নভেম্বর ২০২৫, ৪:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯৭ জন

সিলেটে চা বাগান থেকে তরুণীকে গলা কাটা অবস্থায় উদ্ধার

ছবি: সংগৃহীত

সিলেটে নগরীর চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীকে গলা কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকার চা বাগান থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বৃষ্টির মধ্যে স্থানীয় কয়েকজন চা বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তরুণীটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল। পরে তারা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তরুণীটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।

 

 

এ তথ্যটি নিশ্চিত করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষ দেব জানান, বিমানবন্দর থানা পুলিশ তরুণীটিকে মুমূর্ষু অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, ‘ওই তরুণীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। তার বাড়ি হবিগঞ্জ জেলায় বলে আকার-ইঙ্গিতে বুঝানোর চেষ্টা করছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০