সিপিএন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৯ জন

২০২৪ সালে প্রতিদিন ১৩৭ নারী পরিবারের সদস্যদের হাতে খুন হয়েছেন

২০২৪ সালে বিশ্বজুড়ে ৫০ হাজারের বেশি নারী ও কিশোরী নিজের ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন—গড়ে প্রতি ১০ মিনিটে একজন বা দিনে ১৩৭ জন। মঙ্গলবার ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্তর্জাতিক দিবস–২০২৫’ উপলক্ষে জাতিসংঘের অপরাধ ও মাদক সংস্থা (ইউএনওডিসি) এবং ইউএন উইমেনের যৌথ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী গত বছর মোট ৮৩ হাজার নারী ও কিশোরীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৬০ শতাংশ হত্যাই ঘটেছে স্বামী, প্রেমিক, সাবেক সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে। বিপরীতে, পুরুষ হত্যার ক্ষেত্রে মাত্র ১১ শতাংশ নিহত হয়েছে নিজেদের পরিবার বা ঘনিষ্ঠ ব্যক্তির হাতে।

আরও পড়ুন

জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করে বলেছে, এ ধরনের নারীনিধন বা ফেমিসাইডের অনেক ঘটনাই প্রতিরোধযোগ্য। কিন্তু অনেক দেশে সুরক্ষা ব্যবস্থার দুর্বলতা, পুলিশের অনুপযুক্ত প্রতিক্রিয়া এবং সামাজিক সহায়তার ঘাটতি নারীদের জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, প্রকৃত সংখ্যাটি আরও বেশি হতে পারে। কারণ অনেক দেশে তথ্য সংগ্রহ দুর্বল, সহিংসতার শিকাররা ভয় পেয়ে অভিযোগ করতে চান না, আর পুরনো আইনি সংজ্ঞার কারণে অনেক হত্যাকাণ্ডকেই ফেমিসাইড হিসেবে শ্রেণিবদ্ধ করা যায় না।

সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০