সিপিএন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২২ জন

মেসিকে আর্জেন্টিনার করে দেওয়া সেই ফুটবল সংগঠক আর নেই

স্পেন জাতীয় দলে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়ে লিওনেল মেসিকে আর্জেন্টিনার জার্সিতে স্থায়ীভাবে যুক্ত করতে যিনি সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন, সেই প্রভাবশালী ফুটবল সংগঠক ওমার সাউতো আর বেঁচে নেই। ৭৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে আর্জেন্টাইন ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে (এএফএ) তিন দশকেরও বেশি সময় কাজ করেছেন সাউতো। তার প্রয়াণে মেসি, এএফএ এবং সংগঠনের সভাপতি ক্লাউদিও তাপিয়া গভীর সমবেদনা জানিয়েছেন।

বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে বেড়ে ওঠায় স্পেন জাতীয় দলে খেলার সুযোগ ছিল মেসির সামনে। কাতালুনিয়ায় ক্যারিয়ার শুরু করায় স্প্যানিশ ফুটবল কর্মকর্তারাও তাকে দলে টানতে আগ্রহী ছিলেন। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন ওমার সাউতো। তিনি মেসির বাবার সঙ্গে যোগাযোগ করে আর্জেন্টিনার হয়ে খেলার সব প্রক্রিয়া নিশ্চিত করেন।

সাউতোর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন মেসি। তিনি লিখেছেন, ‘আপনি সবসময় আমার পাশে ছিলেন। আপনার কারণেই আর্জেন্টিনা আমাকে গুরুত্ব দিয়েছে। আপনাকে ভুলে থাকা অসম্ভব। আমার মতো যেসব ফুটবলার জাতীয় দলে আপনার সান্নিধ্যে ছিল, তারা কেউই আপনাকে ভুলবে না। শান্তিতে থাকুন, সাউতো।’

আরও পড়ুন

এএফএও এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে লিখেছে, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের জাতীয় দলের পরিচিত মুখ ওমার সাউতো আর নেই। ধন্যবাদ সাউতো, আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। দলের প্রতি আপনার নিবেদন, মানবিকতা আর ভালোবাসার তুলনা ছিল না।’

সভাপতি ক্লাউদিও তাপিয়াও তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আকাশ আরও এক আর্জেন্টাইন আত্মাকে বরণ করে নিল। জাতীয় দলের জন্য সাউতো যা করে গেছেন, সেটার মূল্য ভাষায় বোঝানো অসম্ভব। তিনি সবসময় উদাহরণ হয়ে থাকবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১০

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১২

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৩

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৪

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৫

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

১৭

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৮

বেনজীর আহমেদের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

১৯

সাহায্য নয়, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চায় নেপাল

২০