সিপিএন ডেস্ক:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ৯:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৯ জন

কিংবদন্তি আম্পায়ার হ্যারল্ড ‘ডিকি’ বার্ড আর নেই

ছবি: সংগৃহীত

ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি এবং অন্যতম জনপ্রিয় আম্পায়ার হ্যারল্ড ‘ডিকি’ বার্ড মঙ্গলবার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯২ বছর। কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার এক বিবৃতি দিয়ে ডিকি বার্ডের মৃ*ত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বার্ড ৬৬ টেস্ট এবং ৬৯টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন। এর মধ্যে তিনটি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ার ছিলেন তিনি। আম্পায়ারিংয়ে নামার আগে ক্রি*কেট খেলতেন বার্ড। ৯৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৩ হাজারের ওপরে রান করেছেন। কাউন্টি দল ইয়র্কশায়ারের প্রেসিডেন্টও ছিলেন।

আরও পড়ুন:

ইয়র্কশায়ার জানিয়েছে, পরিবা*রের সদস্যদের সান্নিধ্যে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘ডিকি’ বার্ড, ‘তিনি ক্রীড়াঙ্গনে মনুষ্যত্ব, ব্যক্তিত্ব ও আনন্দের উৎস রেখে গেছেন যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে।

ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রত্যেকে এই মুহূর্তে ডিকির পরিবার এবং বন্ধুদের পাশে রয়েছে। ক্লাবের সকলে* তাকে মিস করবেন। এখানে তিনি অবিশ্বাস্য পরিমাণ সময় কাটিয়েছেন। তাকে ইয়র্কশায়ারের ইতিহাসের অন্যতম সম্মানজনক চরিত্র হিসেবে স্মরণ করা হবে।’

তার প্রকৃত নাম হ্যারল্ড বার্ড। তবে স্কুল জীবন থেকেই তাকে ‘ডিকি’ বার্ড নামে ডাকা হয়। কারণ তার বাবা ছিলেন একজন কয়লাখনির শ্রমিক। পেশাদার ক্রিকেটেও তিনি ওই নামেই পরি*চিত হয়ে ওঠেন। এমনকি শীর্ষ পর্যায়ে অসাধারণ সাফল্যের সঙ্গে আম্পায়ারিং করলেও তার ‘ডিকি’ ডাক নাম মুছে যায়নি। বরং ওই নামেই তিনি অধীক পরিচিত হয়ে ওঠেন।

আম্পায়ার হিসেবে ডিকি বার্ডের অভিষেক হয় ১৯৭৩ সালে। ১৯৯৬ সালে ৬৩ বছর বয়সে তিনি আম্পায়ারিং ক্যারিয়ারের সমাপ্তি টানেন। লর্ডসের ওই টেস্টটি ভারতের কিংবদন্তি দুই ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়ের অভি*ষেক ম্যাচ হিসেবেও স্মরণীয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০