সিপিএন ডেস্ক:
২০ ডিসেম্বর ২০২৫, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৭ জন

গাজায় আর দুর্ভিক্ষ নেই, জানিয়েছে বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা

গাজায় আর দুর্ভিক্ষ নেই বলে ঘোষণা দিয়েছে জাতিসংঘ-সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষক সংস্থা। শুক্রবার (১৯ ডিসেম্বর) এই ঘোষণা দেয় সংস্থাটি। অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর উপত্যকায় মানবিক সাহায্য আসতে শুরু করেছে বলেও জানায় পর্যবেক্ষক সংস্থা।

শনিবার (২০ ডিসেম্বর) সিএনএনের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) বলেছে, ‘সংঘাত উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে, প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এবং মানবিক ও বাণিজ্যিক খাদ্য সরবরাহের যথেষ্ট সরবরাহ হওয়ায় গাজা উপত্যকায় খাদ্য নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন কোনো এলাকাতেই দুর্ভিক্ষের মতো অবস্থা নেই।’

আরও পড়ুন:

এর আগে আগস্টে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা বলেছিল যে, গাজার কিছু অংশ মানবসৃষ্ট দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে।

তবে সংস্থাটি উল্লেখ করেছে, এই উন্নতি সত্ত্বেও, গাজার বেশিরভাগ জনসংখ্যা তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়েছে।

আইপিসি আরও বলেছে, ‘যদিও খাদ্য সহায়তাসহ মানবিক সহায়তা আগের চেয়ে বেড়েছে, তারপরও কেবল বেঁচে থাকার মৌলিক চাহিদা পূরণ হচ্ছে।’

এছাড়া আইপিসি সতর্ক করে দিয়েছে, যে কোনো সময় আবার উপত্যকায় দুর্ভিক্ষে হওয়ার ঝুঁকি রয়ে গেছে।

তারা বলছে, ‘নতুন করে যুদ্ধ শুরু হলে এবং মানবিক ও বাণিজ্যিক প্রবাহ বন্ধ হয়ে গেলে, উত্তর গাজা, গাজা গভর্নরেট, দেইর আল-বালাহ এবং খান ইউনিস ২০২৬ সালের এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত দুর্ভিক্ষের ঝুঁকির মুখোমুখি হবে।’

এদিকে, আগস্ট মাসে ইসরাইল তীব্রভাবে গাজায় দুর্ভিক্ষের বিষয়টি অস্বীকার করে বলেছিল যে, তারা উপত্যকায় ত্রাণ পৌঁছানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে।

এদিকে, গাজায় ত্রাণ বিতরণের দায়িত্বপ্রাপ্ত ইসরাইলি সংস্থা দ্য কোঅর্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন দ্য টেরিটরিজ জানিয়েছে, প্রতিদিন ৬০০-৮০০টি ত্রাণ ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করে, যার মধ্যে প্রায় ৭০ শতাংশ খাদ্য বহন করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০