সিপিএন ডেস্ক:
২০ ডিসেম্বর ২০২৫, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯০ জন

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার (১৯ ডিসেম্বর) জানান, ‘অপারেশন হকআই স্ট্রাইক’ নামে এই অভিযান চালানো হচ্ছে।

তিনি বলেন, ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরায় মার্কিন বাহিনীর ওপর হামলার জবাবে এই অভিযান শুরু করা হয়েছে। অভিযানের লক্ষ্য আইএসের যোদ্ধা, ঘাঁটি, অস্ত্র ও অবকাঠামো ধ্বংস করা। হেগসেথ দাবি করেন, এটি কোনো নতুন যুদ্ধের সূচনা নয়, বরং প্রতিশোধমূলক পদক্ষেপ।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সিরিয়ায় আইএসের বিভিন্ন স্থাপনায় বড় পরিসরে হামলা চালানো হচ্ছে। এসব হামলায় দেইর ইজ-জোর, রাক্কা ও হোমস প্রদেশের মরুভূমি এলাকায় আইএসের ঘাঁটি লক্ষ্য করা হয়েছে।

আরও পড়ন

স্থানীয় সূত্র জানায়, দেইর ইজ-জোরের পূর্ব ও পশ্চিমাঞ্চল এবং রাক্কার মাদান শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেইর ইজ-জোর মরুভূমিতে চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যা দক্ষিণ হাসাকা প্রদেশের আল-শাদ্দাদি এলাকার একটি আন্তর্জাতিক জোট ঘাঁটি থেকে নিক্ষেপ করা হয়।

মার্কিন এক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানান, এই বিমান অভিযান ব্যাপক আকারের এবং কয়েক ঘণ্টা পর্যন্ত চলতে পারে।

উল্লেখ্য, পালমিরায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা ও এক বেসামরিক দোভাষী নিহত হন। ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাব দেওয়ার ঘোষণা দেন এবং সিরিয়ায় সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০