বিনোদন ডেস্ক
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১৮ জন

অভিনেতা তিনু করিমের প্রয়াণে শোকাহত বিনোদন অঙ্গন

ছবিঃ সংগৃহিত

দীর্ঘ দুই দশকের অভিনয়জীবন শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা তিনু করিম। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রাশেদ মামুন অপু।

জানা যায়, গত ৮ নভেম্বর বরিশালের গ্রামের বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। শারীরিক অবস্থার অবনতি হলে তার অক্সিজেনের মাত্রা কমে যায়। পরে ২৪ নভেম্বর তাকে ঢাকায় আনা হয় এবং রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরেছিলেন। তবে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

রাশেদ মামুন অপু বলেন, “তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যুর খবর পাই। বিষয়টি তার দুলাভাই আমাকে নিশ্চিত করেছেন।”

তিনু করিম ২০০১ সালে টেলিভিশন নাটক ‘সাক্ষর’-এর মাধ্যমে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেন। এরপর ধারাবাহিকভাবে বহু নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকদের মন জয় করেন। ২০১০ সালে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। ‘রাত জাগা ফুল’ ও ‘আলতা বানু’-সহ অসংখ্য নাটকে তার অভিনয় প্রশংসিত হয়। বিশেষ করে একটি মোবাইল ফোন অপারেটরের বিজ্ঞাপনে অংশ নিয়ে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি।

অভিনয়জগতে তার অবদান স্মরণ করে সহকর্মী ও ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। তিনু করিমের প্রয়াণে দেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০