সিপিএন স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৭ জন

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরছে যুবারা

চ্যাম্পিয়ন শিরোপা জয় সাফল্য অর্জন বাংলাদেশ ফুটবল ফাইনাল ম্যাচে খেলা বিজয় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরছে যুবারা
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরছে যুবারা, ছবিঃ সংগৃহিত

বাংলাদেশের ফুটবলে আবারও এসেছে গৌরবের নতুন অধ্যায়। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে লাল-সবুজের যুব দল। শুক্রবার অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের লড়াই শেষে খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে বাংলাদেশ ৪-৩ গোলে জয় নিশ্চিত করে।

পুরো ম্যাচজুড়ে দুই দলই সমানতালে আক্রমণ-পাল্টা আক্রমণ চালায়। রক্ষণভাগের দৃঢ়তা এবং গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নির্ধারিত সময়ে কোনো দলই এগিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত টাইব্রেকারের স্নায়ুচাপের লড়াইয়ে ঠান্ডা মাথার খেলায় জয় তুলে নেয় বাংলাদেশের তরুণরা।

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরছে যুবারা

শিরোপা জয়ের পরপরই দলকে অভিনন্দন জানিয়েছেন দেশের ক্রীড়া অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বিজয়ীদের জন্য পুরস্কারের ঘোষণা দেন এবং তাদের এই সাফল্যকে দেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।

সাফজয়ী দলটি আজ শনিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। তাদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের।

বাংলাদেশের এই অর্জন দেশের ফুটবলপ্রেমীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। তরুণ খেলোয়াড়দের এই সাফল্য ভবিষ্যতে জাতীয় দলের জন্য শক্ত ভিত্তি তৈরি করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০