সিপিএন বিনোদন ডেস্ক
৫ এপ্রিল ২০২৬, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৮ জন

পাঁচ বছরের অপেক্ষার অবসান হলো ‘মাসুদ রানা’র

পাঁচ বছরের অপেক্ষার অবসান হলো ‘মাসুদ রানা’র
পাঁচ বছরের অপেক্ষার অবসান হলো ‘মাসুদ রানা’র , ছবিঃ সংগৃহিত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বড় পর্দায় আসতে যাচ্ছে জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’। প্রখ্যাত লেখক কাজী আনোয়ার হোসেন-এর সৃষ্ট এই চরিত্রকে ঘিরে নির্মিত সিনেমাটি আগামী কোরবানির ঈদে মুক্তির ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া। প্রায় পাঁচ বছরের বিলম্ব কাটিয়ে সিনেমাটির প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৯ এপ্রিল ট্রেলার প্রকাশের মাধ্যমে।

এর আগে ২০২০ সালে ‘মাসুদ রানা’ সিরিজ থেকে দুটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নেয় জাজ। সেই পরিকল্পনার অংশ হিসেবে MR-9: Do or Die ইতোমধ্যে মুক্তি পেলেও সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটি বিভিন্ন কারণে আটকে ছিল। প্রযোজক আব্দুল আজিজ জানিয়েছেন, অনুমোদিত চিত্রনাট্যের ভিত্তিতে বড় বাজেটে নির্মিত এই সিনেমার নির্মাণমান ও অ্যাকশন দৃশ্য আন্তর্জাতিক মানের করার চেষ্টা করা হয়েছে।

পাঁচ বছরের অপেক্ষার অবসান হলো ‘মাসুদ রানা’র

জানা গেছে, সিনেমাটির বেশিরভাগ শুটিং প্রায় পাঁচ বছর আগেই সম্পন্ন হয়। বর্তমানে মাত্র এক দিনের শুটিং বাকি রয়েছে, যার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর অনুমতির অপেক্ষা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। তবে সম্পাদনা, ডাবিংসহ অন্যান্য কাজ ইতোমধ্যে শেষ হয়েছে এবং খুব শিগগিরই পুরো সিনেমা প্রস্তুত হবে।

এই সিনেমায় ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তার বিপরীতে ‘সোহানা’ চরিত্রে রয়েছেন পূজা চেরি, যাকে একাধিক অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। এছাড়া ‘অবনিতা’ চরিত্রে অভিনয় করেছেন সৈয়দা তিথি অমনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০