বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার। একই সঙ্গে যুব দলসহ বিসিবির বিভিন্ন বয়স ভিত্তিক ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের মেন্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই নতুন কোচিং প্যানেল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অভিজ্ঞতার আলোয় হান্নান সরকার। হান্নান সরকারের হাত ধরে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ, সে সময় তিনি বিসিবির জুনিয়র নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে জাতীয় দলের নির্বাচক প্যানেলেও কাজ করেন সাবেক এই ওপেনার। তবে ঘরোয়া ক্রিকেটে কোচিংয়ের দারুণ সাফল্যের পর তিনি পুরোপুরি কোচিংয়ে মনোনিবেশ করেন।
গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবং সর্বশেষ বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের প্রধান কোচের দায়িত্বে ছিলেন হান্নান। এরপর অনূর্ধ্ব–১৭ দলের প্রধান কোচের দায়িত্ব সামলে এবার পেলেন যুব দলের প্রধান কোচের গুরুভার।
দায়িত্ব গ্রহণের পর হান্নান সরকার আজ সাংবাদিকদের জানান!আসন্ন টুর্নামেন্টগুলোতে ভালো ফলাফলের পাশাপাশি জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে নতুন ও মানসম্পন্ন খেলোয়াড় তৈরি করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
কোচিং স্টাফে স্থানীয়দের জয়জয়কার।ঘোষিত অনূর্ধ্ব-১৯ কোচিং স্টাফের ছয় সদস্যের মধ্যে পাঁচজনই স্থানীয়। হান্নান সরকারের সহকারী হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক পেসার ডলার মাহমুদ (পেস বোলিং কোচ) এবং মোহাম্মদ সেলিম (ফিল্ডিং কোচ)। এই দুজনেই সর্বশেষ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও যুক্ত ছিলেন।
মেন্টরের ভূমিকায় মাহমুদউল্লাহ ও ইমরুল বিসিবি জানিয়েছে। যুব দল থেকে শুরু করে এইচপি দল পর্যন্ত ক্রিকেটারদের মানসিক ও কৌশলগত দিক তরতাজা রাখতে মেন্টর হিসেবে কাজ করবেন মাহমুদউল্লাহ। অন্যদিকে, আসন্ন অস্ট্রেলিয়া সফরে ইমার্জিং ও এইচপি দলের মেন্টর হিসেবে দলের সঙ্গে সফর করবেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস।
আধুনিকায়নে বিসিবির ‘অ্যানালিটিকস ল্যাবরেটরি’।আজকের সংবাদ সম্মেলনে দেশের ক্রিকেটে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগাতে একটি ‘অ্যানালিটিকস ল্যাবরেটরি’ চালুর ঘোষণা দিয়েছে বিসিবি। প্রাথমিকভাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে এই ল্যাবরেটরি স্থাপন করা হবে।
এই ল্যাবের মূল কাজ হবে অনূর্ধ্ব-১৪ পর্যায় থেকে শুরু করে জাতীয় দল পর্যন্ত দেশের সব স্তরের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিডিও এবং ডেটাবেজ নিখুঁতভাবে সংরক্ষণ করা, যা পরবর্তীতে ক্রিকেটারদের টেকনিক্যাল ত্রুটি দূর করতে এবং পারফরম্যান্সের গ্রাফ উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
No tags found for this post.
মন্তব্য করুন