সিপিএন ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৭ জন

ব্লেন্ডারে দেওয়া ঠিক নয় যেসব খাবার

রান্নাঘরের খুবই দরকারি একটি যন্ত্র হলো ব্লেন্ডার। স্মুদি থেকে শুরু করে পেস্ট সবকিছুই দ্রুত তৈরি হয়ে যায় এতে। তবে সব খাবারই যে ব্লেন্ডারে দেওয়া যায়, তা নয়। কিছু নির্দিষ্ট খাবার রয়েছে, যেগুলো ব্লেন্ডারে দিলে হতে পারে বিপদ কিংবা নষ্ট হতে পারে যন্ত্রটিই।

চলুন, জেনে নিই যেসব খাবার ব্লেন্ডারে না দেওয়াই ভালো।
আলু
আলুতে স্টার্চ থাকে বেশি। ব্লেন্ডারে দিলে দ্রুত ঘূর্ণনের কারণে এটি অতিরিক্ত স্টার্চ ছাড়ে, ফলে আলু পেস্ট রাবারের মতো হয়ে যায়। ভালো মিশ্রণ পাওয়ার বদলে তৈরি হয় বিশ্রী মিশ্রণ।

হিমায়িত খাবার
স্ট্রবেরি, ব্লুবেরি বা বরফে রাখা শাকসবজি সরাসরি ব্লেন্ডারে দিলে ব্লেডে চাপ পড়ে এবং নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। ব্যবহার করতে চাইলে আগে খাবারগুলো কিছুক্ষণ বাইরে রেখে দিন।

আরো পড়ুন :

গরম খাবার
স্যুপ, পিউরি বা গরম গ্রেভি ব্লেন্ডারে দিলে ভিতরে চাপ ও বাষ্প জমে বিস্ফোরণ ঘটতে পারে। গরম চিজ বা সস তো আরো বিপজ্জনক।

তীব্র গন্ধযুক্ত উপাদান
পেঁয়াজ, রসুন বা আদা ব্লেন্ড করলে এর গন্ধ ব্লেন্ডারের ভেতরে লেগে থাকে, যা পরে অন্য খাবারেও চলে যেতে পারে।

ময়দা
ব্লেন্ডারে ময়দা মাখার চেষ্টা একেবারে ভুল। এতে ব্লেডের উপর চাপ পড়ে এবং তা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে।

আদা
অনেকে আদা ব্লেন্ড করেন, কিন্তু এতে এর ফাইবার অংশ আলাদা হয়ে যায়, যা স্বাস্থ্যের জন্য উপকারী নয়। আদা বেটে নেওয়াই উত্তম।

সতর্ক থাকুন, সচেতন থাকুন। সঠিকভাবে ব্যবহার করলে ব্লেন্ডার টিকবে দীর্ঘদিন এবং আপনার রান্নার সময়ও হবে নিরাপদ ও সহজ।

সূত্র : অল রেসিপিস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০