চট্টগ্রাম প্রতিনিধি
৯ অক্টোবর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১০ জন

প্রকাশ্যে গুলি করে হত্যা, মামলা হয়নি তিন দিনেও

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারীর মদুনাঘাট ব্রিজের কাছে প্রাইভেটকার আটকে ব্যবসায়ী আবদুল হাকিমকে প্রকাশ্যে গুলি করে হত্যার তিন দিন পার হলেও এখনো মামলা হয়নি। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটকের পর তিনজনের সম্পৃক্ততা পাওয়ায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন—মো. নাছিম (২৬), মো. মহিউদ্দিন মহিন (২৩) ও মো. আরাফাত হোসেন (২২)।

বুধবার (৮ অক্টোবর) দিনভর রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাউজান থেকে শহরে ফেরার সময় আবদুল হাকিমের প্রাইভেটকার আটকে তাকে গুলি করে হত্যা করা হয়। গুলিতে হাকিমের গাড়িচালক ইসমাইলও আহত হন।

আরও পড়ুন:

আবদুল হাকিমকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনার পর চারজনকে আটক করা হয়। এদের মধ্যে তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, বাকিকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তবে খুনের ঘটনায় নিহতের পরিবার থেকে এখনো কেউ থানায় মামলা করতে আসেননি। আমরা যোগাযোগ রাখছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০