আব্দুল লতিফ
২২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০৯ জন

চাটমোহরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহবুব হোসেন (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার দুই বছরের বোন মরিয়ম খাতুন গুরুতর আহত হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন:

 

নিহত মাহবুব ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের মহসিন আলীর ছেলে।

এলাকাবাসীর তথ্যে জানা গেছে, সোমবার সকালে মাহবুব তার ছোট বোনকে নিয়ে মোটরসাইকেলে ভাঙ্গুড়া থেকে চাটমোহরের দিকে যাচ্ছিলেন। পথে রামচন্দ্রপুর নবাব আওয়াল আলি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মাহবুবকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম স্বপ্নন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

ভাড়ায় আসামি মেলে ঢাকার আদালতপাড়ায়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

১০

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

১১

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১২

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১৩

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১৪

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৫

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৬

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৭

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৮

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৯

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

২০