সিপিএন ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৮ জন

শেখ পরিবারের নামে থাকা ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যক্তিদের নামে থাকা ১৬টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এবং তাদের আত্মীয়স্বজনের নাম এই কলেজগুলি থেকে মুছে ফেলা হয়েছে।

৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৬ এর উপ-সচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে যে, মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি নম্বর-০৩.০০.২৬৯০,০৭০.৯৯.০০১.২৫-৪৭, তারিখ: ১৫ মে, ২০২৫ এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ বিভাগের নির্দেশনার আলোকে, ০৯-০২-২০২৫ খ্রিস্টাব্দের স্মারকলিপি নং ০৪.০০.০০০,৩১২.১৯.০০১.২১-এ জারি করা নির্দেশনার আলোকে নিম্নলিখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির নামকরণ করা হয়েছে।

 

আরও পড়ুন:

 

যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে সেগুলো হলো নাটোর সদরের বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের নাম পরিবর্তন করে নাটোর সদরে চন্দ্রকোলা ডিগ্রি কলেজ, চাঁদপুরের শেখ মুজিবুর রহমান কলেজের নাম পরিবর্তন করে রহিমাননগর ডিগ্রি কলেজ, দিঘলিয়ার এসএম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজের নাম পরিবর্তন করে পথের বাজার গার্লস কলেজ, মেহেরপুর সদরের মহিউদ্দিন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ।

ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাংলাবাজার ডিগ্রি কলেজ, তজুমুদ্দিনের তজুমুদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের নাম পরিবর্তন করে তজুমুদ্দিন মহিলা কলেজ, লালমোহনের হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে লালমোহন ডিগ্রি কলেজ, নূর নবী চৌধুরী কলেজের নাম পরিবর্তন করে বদরপুর কলেজ, চরফ্যাশনের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম পরিবর্তন করে ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ রাখা হয়েছে।

অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম পরিবর্তন করে চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজের নাম পরিবর্তন করে দুলার হাট মডেল কলেজ, দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নাম পরিবর্তন করে দক্ষিণ আইচা কলেজ এবং অধ্যক্ষ নজরুল ইসলাম শিক্ষক প্রশিক্ষণ কলেজের নাম পরিবর্তন করে ভোলা শিক্ষক প্রশিক্ষণ কলেজ রাখা হয়েছে।

মনপুরার সাকুচিয়ায় অবস্থিত আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নাম পরিবর্তন করে সাকুচিয়া কলেজ, ঝালকাঠি সদরের আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে বাসন্ডা কলেজ এবং পটুয়াখালীর রাঙ্গাবালীতে অবস্থিত মাহাবুবুর রহমান কলেজের নাম পরিবর্তন করে বড় বাইশদিয়া কলেজ রাখা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আজ থেকে বঙ্গভবনে অফিস করবেন

কাউন্সিলর একরামুল হত্যাঃ ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

হজের নিবন্ধন শুরু, আবেদন করতে পারবেন না যারা

শেখ হাসিনাসহ ৪৫ জনের দুই মামলার বিচার শুরু আজ

সংবিধান সংস্কারে অগ্রগতি না হলে রাজপথে নামবে এনসিপি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকান ও মার্কেট বন্ধ

ভারতীয়দের ভিসা-সুবিধা প্রত্যাহার করল চার দেশ

১০

দিল্লিতে সিজেপি আন্দোলনকারীদের সঙ্গে সরকারের আনুষ্ঠানিক বৈঠক

১১

নির্ধারিত সময়ের দুই দিন আগেই দেশে ফিরলেন স্পিকার

১২

মোদি সরকারের আশ্বাসে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

১৩

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি,

১৪

ভেনিস চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নির্বাচিত

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

১৬

আল-আকসা প্রাঙ্গণে ১,৩০০-এর বেশি ইসরায়েলি প্রবেশ

১৭

ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানালেন সালমান খান

১৮

যুক্তরাষ্ট্র–সৌদি আরবের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

১৯

পোশাক শিল্পের প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০