
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোল*নের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর তথ্য ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের তথ্য নিছক গুজব বলে আখ্যঅয়িত করেছেন তার ছেলে মিরাজুল মইন জয়।
শুক্রবার (১০ অক্টোবর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ বিষয়ে বিস্তারিত জানি*য়েছেন তিনি।
জয় বলেন, বাবা বর্তমানে অসুস্থ এবং চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসা চলছে নিয়মিত। দয়া করে কেউ কোনো গুজবে কান দেবেন না। আমি দেশবাসী*সহ সবার কাছে অনুরোধ করছি, আপনারা বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, বাবার অসুস্থতার খবর প্রকাশিত হওয়ার পর থেকে দেশ-বিদেশে নিরাপদ সড়ক চাইয়ের কর্মী, বাবার ভক্ত এবং সাধারণ মানুষ যে আন্তরিকভাবে দোয়া করছেন, বিশেষ করে আজ জুমার নামাজে বিভিন্ন স্থানে দোয়া মাহফি*লের আয়োজন করা হয়েছে। এ জন্য আমরা পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।
আরও পড়ুন:
তবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেয়ার ঘটনার সমালোচনা করেছেন জয়। তিনি বলেন, দুঃখজনকভাবে কিছু ইউটি*উবার ও ফেসবুক ব্যবহারকারী সামান্য ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করছেন। এগুলো জনমনে আঘাত হানছে এবং আমার বা*বার ভক্তদের কষ্ট দিচ্ছে। আমরা এসব কর্মকাণ্ডের নিন্দা জানাই।
তিনি আহ্বান জানিয়ে বলেন, যদি কারও সত্যতা জানার প্রয়োজন হয়, তারা নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ার*ম্যান লিটন এরশাদের সঙ্গে যোগাযোগ করবেন। বার্তায় গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।
ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন। চলতি বছরের শুরুতে শারীরি*ক নানা সমস্যার মুখোমুখি হন তিনি। পরবর্তীতে তার শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকে।
মন্তব্য করুন