
রাজনৈতিক জীবনের সকল ব্যস্ততার ফাঁকেও বাগদান সেরেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, প্রকৌশলী ইশরাক হোসেন শুক্রবার রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পড়িয়েছেন।
জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য টাঙ্গাইল জেলা সাবেক সাংসদ নুর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পড়ানো হয়েছে।
আরও পড়ুন:
ইশরাক হোসেনের মা ইসমত হোসেন বলেন, হঠাৎ করে পারিবারিকভাবে বিয়ের আংটি পড়ানো হয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
২০১১ সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্যে থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন। তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক। তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র।
মন্তব্য করুন