সিপিএন ডেস্ক:
২১ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১০ জন

রোনালদোর হাজার গোলের স্বপ্নে বাকি কয়টি

ছবি: সংগৃহীত

স্বপ্নের হাজার গোলের দিকে অদম্য গতিতে ছুটছেন আল-নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আজ সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদের বিপক্ষে জোড়া গোল পেলেন সিআরসেভেন। তাতে ক্যারিয়ারে তার গোলসংখ্যা দাঁড়াল ৯৪৫। আর ৫৫ গোল করলেই কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করবেন তিনি। এর মধ্যে চলতি বছরেই রোনালদোর গোল ২৯টি।

আরও পড়ুন:

রোনালদো ছাড়াও আল-রিয়াদের বিপক্ষে এদিন জোড়া গোল করেছেন পর্তুগালেরই আরেক তারকা জোয়াও ফেলিক্স। তাতে আল-রিয়াদকে ৪-১ গোলে বিধ্বস্ত করে আল-নাসর। ক্লাবটির হয়ে বাকি গোলটি দেন কিংসলে কোমান।

এদিন আল-নাসরকে প্রথমে এগিয়ে নেন ফেলিক্স। ষষ্ঠ মিনিটে কোমানের পাশে গোল দেন তিনি। ৩০তম মিনিটে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান কোমান। তার ৩ মিনিট পরই ব্যবধান ৩-০ করেন রোনালদো। ৪৪তম মিনিটে আবারও বল জালে জড়ান ফেলিক্স। তবে সাদিও মানে ফাউল করায় সেই গোল দেননি রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেলিক্সের অবদানে গোলের হালি পূরণ করে আল-নাসর। এই গোলের উৎস ছিলেন রোনালদো। ৫১তম মিনিটে ব্যবধান কমায় আল রিয়াদ। ৭৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে আল-নাসরকে বড় জয় এনে দেন রোনালদো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার, যে সুবিধা পাবেন চাকরি প্রত্যাশীরা

১

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি যার গায়ে উঠবে

২

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত, লাভবান হবেন বাংলাদেশিরাও

৩

দেশের বাজারে মূল্যবৃদ্ধি ও ভোক্তার স্বার্থ রক্ষায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিশ

৪

পাকিস্তানকে সন্ত্রাসবাদ লালনের পরিণতি ভোগ করতে হবে

৫

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে মেট্রো, ডিভিশন ও জেলায়

৬

থানার দরজা ভেঙে বেরিয়ে গেল ২২ কিশোর

৭

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৮

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে কোনো বেসরকারি ক্লিনিক নয়

৯

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব

১১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

১৩

জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির

১৪

২০২৭ সালের হজ নিবন্ধনে প্যাকেজ মূল্য কত টাকা, আর বাকি ৪ দিন

১৫

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

১৬

দাবি যে কোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

১৭

সার্ককে সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদ্রাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

১৯

সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

২০