cpnew
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬২ জন

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ। কলম্বোয় পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। দলের হয়ে গোল দুটি করেছেন নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান।

সেমিফাইনাল খেলতে নেমে তৃতীয় মিনিটে উচ্ছ্বাসে মাতে বাংলাদেশ।

বাংলাদেশকে প্রথম লিড এনে দেন অধিনায়ক নাজমুল। তবে নাজমুলের গোলের পেছনে বড় অবদান পাকিস্তানের গোলরক্ষকের। সামার রাজ্জাকের ভুলে বল পান অপু। সেই বল পেয়েই নাজমুলকে পাস বাড়ান তিনি।

ভুলের প্রায়শ্চিত্ত করতে দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও নাজমুলকে গোলকে বঞ্চিত করতে পারেননি পাকিস্তানের গোলরক্ষক।
ফিরতি মিনিটে এবার বাংলাদেশের জয়ের দ্বিতীয় গোল এনে দেন অপু। একক নৈপুণ্যে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বলকে জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের ১৩ মিনিটে আরেকটি গোল পেতে পারত বাংলাদেশ।

তবে জালের দেখা পাওয়া নাজমুলের গোলটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। একই কারণে বাতিল হয়ে যায় আব্দুল্লাহর গোলও।
পরে আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। তবে দুই দলই বেশ কিছু আক্রমণ করেছিল। ফরোয়ার্ডদের শট অল্পের জন্য কখনো জালের দেখা পায়নি কিংবা গোলরক্ষক সেভ করেছেন কর্নারের বিনিময়ে।

আগামী ২৭ সেপ্টেম্বরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষকে তা আজই জানা যাবে। নেপাল-ভারতের মধ্যে যারাই জিতবে তারাই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে।

ফুটবলের মতোই আজ ক্রিকেটের ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশ-পাকিস্তান। এশিয়া কাপে নিজেদের শেষ চারের মুখোমুখি দেখায় যে দল জিতবে তারা আগামী ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

পশ্চিমবঙ্গকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানাতে চায়: শুভেন্দু

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

১০

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

১১

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১২

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১৩

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১৪

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৫

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৭

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৮

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৯

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

২০