সিপিএন ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭০ জন

খাঁটি সোনা চিনবেন যে কৌশলে

সোনার প্রতি আকর্ষণ যুগ যুগ ধরে। দাম যতই বাড়ুক না কেন, থেমে নেই বেচাকেনা। যেকোনো অনুষ্ঠানে সোনার গহনা পরা চাই-ই-চাই। শুধু গহনা হিসেবে নয়, সম্পদ হিসেবেও সোনার চাহিদা সবার ওপরে। তাই অনেকে একটু কম দামের আশায় ব্যক্তির কাছ থেকেও সোনা কিনে থাকেন।

এ জন্য খাঁটি সোনা চেনার জন্য ৫টি সহজ কৌশল হচ্ছে— হলমার্ক দেখে কেনা। চুম্বক পরীক্ষা, স্ক্র্যাচ পরীক্ষা, পানির ঘনত্ব পরীক্ষা এবং একটি প্রতিস্থাপন পরীক্ষার মাধ্যমে সোনা চেনার উপায়। আর হলমার্ক দেখে বিশুদ্ধতা নিশ্চিত করা সবচেয়ে সহজ উপায়। অন্যদিকে চুম্বক পরীক্ষা, স্ক্র্যাচ পরীক্ষা এবং পানির ঘনত্ব পরীক্ষা করে সোনার সত্যতা যাচাই করা যায়।

এ ক্ষেত্রেও প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ অনেকে দোকান থেকে কিনেও প্রতারিত হতে পারেন। স্বর্ণকাররা অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কষ্টিপাথরে ঘষে সোনার সত্যতা যাচাই করে নেন। কিন্তু আপনার কাছে তো আর কষ্টিপাথর নেই। তাই সোনাগুলো খাঁটি কিনা যাচাই করতে থাকল সহজ কৌশল।

আরও পড়ুন

সোনা প্রধানত ক্যারেটে মাপা হয়। আর এর বিশুদ্ধতার বিভাজনের জন্য ১০ ক্যারট, ১৪ ক্যারট, ১৮ ক্যারট, ২২ ক্যারট এবং ২৪ ক্যারেটের সোনা পাওয়া যায়। তবে আমাদের দেশে ১৮-২৪ ক্যারেটের সোনা বেশি বিক্রি হয়।

খাঁটি সোনা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে হলমার্ক। আপনি যে গহনা কিনছেন, সেখানে হলমার্ক চিহ্ন আছে কিনা সেটি আগে দেখে নিন। এই হলমার্ক চিহ্ন সাধারণত গহনার ভেতরের দিকে থাকে। এতে ক্যারেট অনুযায়ী ২৪, ২২ বা ১৮ নম্বর লেখা থাকে। নম্বর বেশি মানে সোনার গুণগত মান তত ভালো।

নাইট্রিক অ্যাসিড

নাইট্রিক অ্যাসিড সোনার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে না। তবে অন্য যে কোনো ধাতুর সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করবে। এ কাজটি করার জন্য গহনা বা সোনার কয়েন থেকে সামান্য একটু অংশ ঘষে সংগ্রহ করে নিতে হবে। তারপর একটা ড্রপারে নাইট্রিক অ্যাসিড ভরে তা সংগ্রহ করা সোনার ওপরে ফোঁটা ফোঁটা করে ফেলুন। যদি দেখেন রঙ পরিবর্তন হচ্ছে না, তবে বুঝবেন সোনা খাঁটি। যদি দেখেন রং বদলে যাচ্ছে এবং তাতে হালকা সবুজ আস্তরণ পড়ছে, তাহলে বুঝতে হবে সোনা খাঁটি নয়। এতে অন্য ধাতু যেমন তামা বা ব্রোঞ্জ মেশানো আছে।

পানি দিয়ে পরীক্ষা

একটি বড় গামলায় দুই গ্লাস পানি দিন। তাতে সোনার গহনা ফেলে দেখুন সেটা ভাসে কিনা। যদি ভাসে, তবে বুঝতে হবে নকল। খাঁটি সোনা পানিতে তাড়াতাড়ি ডুবে যাবে।

চুম্বকের সাহায্য নিন

সোনা খাঁটি নাকি অন্য ধাতুর মিশ্রণ আছে, সেটা বোঝার সহজ কৌশল হলো চুম্বকের সাহায্যে পরীক্ষা করা। একটা ভালো মানের শক্তিশালী চুম্বক সংগ্রহ করতে হবে। তারপর আপনার কেনা সোনার গহনার কাছে ধরুন, যদি দেখেন আটকে যাচ্ছে, তবে বুঝবেন খাঁটি নয়। কারণ চুম্বক সোনাকে আকৃষ্ট করে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ব্রেকআপের পর প্রথম সপ্তাহে এই ৫টি কাজ অবশ্যই করবেন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ, থাকছে না বাংলাদেশ

নিত্যপণ্যের সঙ্গে লাগামহীনভাবে ব্যবহার্যপণ্যের দাম বাড়ানোর নেপথ্যে কারা?

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী

রুমিন আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা বকেয়া কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট

ব্যালন ডি’অরে রোনালদোর গড়া ২টি রেকর্ড ভেঙে দিলেন মেসি

মাদক, হতাশা ও সুস্থ বিনোদনের অভাবে বাড়ছে চুরি, ছিনতাই, সহিংসতার মত বিভিন্ন অপরাধ

থার্ড টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর, পরিবর্তন হচ্ছে না বিমানবন্দরের নাম

১০

আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

১১

সংসদে আইন পাস, সম্পত্তি দানের পরও আজীবন ভোগ করতে পারবেন দাতা

১২

আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালায় পোস্টার-মিছিল নিষিদ্ধ

১৩

যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

১৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনের সফরে আজ ঠাকুরগাঁও যাচ্ছেন

১৫

নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা

১৬

কারাবন্দিরা স্বজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন

১৭

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

১৮

বদলে গেছে জমির নামজারির নিয়ম, জেনে নিন নীতিমালা

১৯

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বরণে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ

২০