চট্টগ্রাম প্রতিনিধি
১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯৩ জন

আনোয়ারায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৬, ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার

ছবিঃ চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সংঘর্ষটি ভোটকেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে সংগঠিত হয়। এতে আহতরা হলেন—আছিফ (২৪), শাহদাত (২৫), মুনতাছির (২৭), আরিফ (২০), রুবেল (২৬) ও একরাম (২৬)। স্থানীয় সূত্রে জানা যায়, তারা মোমবাতি প্রতীকের সমর্থক। আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।
সুন্নী জোট সমর্থিত মোমবাতি প্রতীকের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিএনপি সমর্থক প্রায় ৫০ জনের একটি দল কেন্দ্রের বাইরে এসে তাদের ওপর হামলা চালায়। এতে ৮ থেকে ১০ জন আহত হওয়ার দাবি করা হয়েছে।
তবে স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের পক্ষ থেকে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ভোটকেন্দ্রের ভেতরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. হাসানুল হক বলেন, “সংঘর্ষের ঘটনাটি কেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে ঘটেছে। এতে ভোটগ্রহণ কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ–দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন: স্বাস্থ্যের ডিজি

আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়

চিপসের লোভ দেখিয়ে শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণচেষ্টা

ইসরায়েলকে উপড়ে ফেলার অঙ্গীকার করলেন মোজতবা খামেনি

অবশেষে গরুটি বিক্রি হলো ৫৯ কোটি টাকায়!

ট্রাফিক জংশনে এআই ক্যামেরার জরিমানার নামে প্রতারণার ফাঁদ

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্টে বেরিয়ে এলো সত্যতা

বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খোঁচা দিল ইরান

কৃষকের কষ্টের ফসলে সিন্ডিকেটের থাবা, উঠছে না আবাদের খরচ

১০

শিশু রামিসা হত্যার নৃশংসতার লোমহর্ষক কাহিনী

১১

রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু: শুভেন্দু

১৩

ভেতরে খুন করা হচ্ছিল রামিসাকে, দরজায় কড়া নাড়ছিলেন মা

১৪

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক কীর্তি গড়ল বাংলাদেশ

১৫

দুর্নীতি ও হয়রানিমুক্ত ডিজিটাল প্রযুক্তিতে হবে ভূমিসেবা: প্রধানমন্ত্রী

১৬

২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা

১৭

ভারতের রাজনৈতিক দলগুলোর চেয়ে বাংলাদেশের জামাতিরা বেশি অস্বস্তিতে পড়েছেঃ শুভেন্দু

১৮

কুমারী মেয়ের নীরবতাই বিয়েতে সম্মতি, আফগান সরকারের নতুন আইন

১৯

রোহিঙ্গা সংকট বেড়েই চলেছে , ১৬ মাসে ঢুকেছে আরও দেড় লাখ

২০